শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী শহীদ মিনারে পৌঁছাবেন। তার সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম-মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন […]
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর […]
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন […]
সামাজিক সুরক্ষাব্যবস্থায় নতুন মাত্রা যোগ করার লক্ষ্য নিয়ে ‘ফ্যামিলি কার্ড’ নামে বৃহৎ কর্মসূচির অঙ্গীকার করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রায়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই এবার এই কর্মসূচি বাস্তবায়নে জোর তৎপরতা শুরু করেছেন। দারিদ্র্য হ্রাস, নারীর ক্ষমতায়ন এবং পরিবারভিত্তিক অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতে জোর দিয়েছেন। নারীর আর্থিক ক্ষমতায়ন ও পারিবারিক সিদ্ধান্ত […]
বাংলাদেশের নির্বাচনে বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সরকারপ্রধান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। অভিনন্দন বার্তায় তিনি দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। কিয়ার স্টারমারের পাঠানো অভিনন্দন বার্তাটি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। এর আগে ১৭ ফেব্রুয়ারি পাঠানো আনুষ্ঠানিক বার্তায় তিনি দুই দেশের […]
টানা দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য সময় লেগেছে প্রায় ৪১ মিনিট। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে প্রধানমন্ত্রী নিয়মিত ট্রাফিক সিগনাল মেনে সচিবালয়ে যান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, গুলশান থেকে সচিবালয়ে পৌঁছাতে সকাল ৮টা ৩৪ মিনিটে প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত গাড়িতে বাসভবন ত্যাগ করেন। গুলশান থেকে […]
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরেই রাজনীতিতে দীর্ঘদিনের চিরায়ত সব রেওয়াজ ভাঙতে শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কখনও ইমামকে চেয়ার এগিয়ে দিয়েছেন নিজেই। জনসভায় বক্তব্যের মধ্যেই মঞ্চে ডেকে সাধারণ নাগরিকের মতামত জেনেছেন। তাদের সঙ্গে কথোপকথনের চমক এনেছিলেন। এলাকার সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রশ্ন করেছেন আবার উত্তরও দিয়েছেন। তিনি প্রমাণ […]
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই […]
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, […]