ভারতের নয়া দিল্লিতে একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশি ও বিদেশি নাগরিকসহ ২১ জন নিহত ও ৪৭ জন আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেছে দলটি। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বুধবার (৩ জুন) এক বিবৃতিতে বলেন, আজ (বুধবার) সকাল ৮টা ৪৮ মিনিটে ভারতের […]
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় এক ভারতীয় নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (৩ জুন) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় চলমান আঞ্চলিক সংকটের প্রেক্ষাপটে সম্প্রতি কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। এ হামলায় চার […]
বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী।অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানিয়ে এর প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জুন) রাজধানীসহ সব মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক তাড়াহুড়া করে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬.৬৮ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ১৯.৮৫ […]
অসুস্থতার কারণ দেখিয়ে গত সোমবার (১ জুন) দুপুরে হঠাৎ করে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেন। তবে পদত্যাগের পরে সম্পূর্ণ নিবর ছিলেন এবং পদত্যাগের বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি সাবেক এই মন্ত্রী। তার আকস্মিক পদত্যাগের খবরে পার্বত্যাঞ্চলে নানা ধরনের আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অবশেষে প্রায় ৪৮ ঘণ্টার নিরবতা ভেঙে বুধবার (৩ জুন) রাতে […]
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।বুধবার (৩ জুন) রাত ১০ টা ১০মিনিটে তিনি কাশিমপুর কারাগার থেকে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তার। কারাগার সূত্রে জানা যায়, আদালত আগেই সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিলেও বুধবার সন্ধ্যায় কারাগারে জামিনের কাগজপত্র […]
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের পাশাপাশি এসব সংগঠনগুলো সমাজের নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। সোমবার (১ জুন) রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ৬ষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। […]
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন মানুষ। ঈদের ছুটি শেষ হওয়ায় রাজশাহী থেকে শুরু হয়েছে কর্মস্থলমুখী মানুষের ফিরতি যাত্রা। তাই রাজশাহীর রেল স্টেশন ও বাস টার্মিনালে দেখা যাচ্ছে যাত্রীদের উপচেপড়া ভিড়। সোমবার সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ও বাসে উঠছেন যাত্রীরা। ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে […]
এবারের ঈদুল আজহা ঘিরে গণমুখী ১০টি বিষয় নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সোমবার (১ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকদের বেতন পরিশোধ, গণপরিবহনে চাঁদাবাজি […]
প্রধানমন্ত্রী তারেক রহমান জীবন বাজি রেখে জনগণের জন্য কাজ করছেন বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী কোনো বিশ্রাম নিচ্ছেন না। যৎসামান্য রেস্ট করেই রাতের বেলা অফিস থেকে গিয়ে আবার ভোরবেলা উঠে সকাল ৭টা-সাড়ে ৭টায় উঠে আবার ৯টার মধ্যে অফিসে আসছেন তিনি। দেশ ও জনগণের জন্য জীবন বাজি রেখে […]
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্পাসে ফিল্ড হাসপাতাল রেডি আছে, প্রয়োজনে দেশের বিভিন্ন জায়গায় আরও ফিল্ড হাসপাতাল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনই এসব […]