ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে ‘অপারেশন নাসর’ শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। এ অপারেশনের অধীনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফে হামলা চালিয়েছে ইরান। সোমবার (০৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে কৌশলগতভাবে […]
দেশের ওষুধশিল্প বিশ্ববাজারে আরও শক্ত অবস্থান তৈরি করছে। বর্তমানে বাংলাদেশের উৎপাদিত ওষুধ বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার (৮ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, স্থানীয়ভাবে টিকা উৎপাদনের সক্ষমতা অর্জন করা গেলে দেশের […]
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের সহকারী একান্ত সচিব (এপিএস) এবং উপমন্ত্রী ও সমমর্যাদার ব্যক্তিদের একান্ত সচিবদের (পিএস) জন্য নতুন মূল বেতন নির্ধারণ করেছে অর্থ বিভাগ। এখন থেকে তাদের মূল বেতন হবে ৩২ হাজার ৫৪০ টাকা। এর আগে তারা জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩০৬০ টাকা) নিয়োগ পেতেন, যেখানে মূল বেতন ছিল ২২ হাজার টাকা। […]
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে এখনও এই মৃত্যুর সংখ্যা যাচাই ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া চলছে। সোমবার (৮ জুন) পাওয়া সর্বশেষ তথ্যে জানা গেছে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৭ জন নিখোঁজ রয়েছেন। […]
বাংলাদেশ–ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু আজ। আজ সোমবার (৮ জুন) শুরু হতে যাওয়া এই সম্মেলন বর্তমান সরকারের আমলে প্রথম সীমান্ত সম্মেলন হিসেবে বিবেচিত হচ্ছে। সাম্প্রতিক সময়ে দেশের উত্তর, উত্তর-পশ্চিম ও […]
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন যাত্রী। সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]
টাঙ্গাইলে দুটি হত্যাসহ ৭ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি ফৌজদারি ডিভিশন বেঞ্চে জামিন আবেদনগুলো করা হয়েছে। অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু বিষয়টি জানিয়েছেন। এর আগে ২০২৪ সালের ২৪ নভেম্বর টাঙ্গাইলে দুটি হত্যাসহ তিন মামলায় ১৫ দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের […]
আদ্-দ্বীন হাসপাতালের বিষয়ে জনস্বার্থকে গুরুত্ব দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে অনুদান হিসেবে এক লাখ আইভি স্যালাইন হস্তান্তর করা হয়। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ কাকে কী […]
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সোমবার (৮ জুন) মস্কোতে বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি খলিলুর রহমানের প্রথম রাশিয়া সফর। তিনি ৭ জুন মস্কো পৌঁছান। ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে। সফরসূচিতে রাশিয়ান […]
হামে শত শত মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি পরে আদেশের জন্য রেখেছেন। […]