প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণা, শিল্প ও সামরিক স্থাপনা পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বানৌজা ঈসা খানে অবস্থিত আইএফএফ সেন্টার, সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিএনআরডি) এবং চিটাগাং ড্রাই ডক লিমিটেডের (সিডিডিএল) কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন […]
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপের প্রস্তাব দিয়েছে সরকার। নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে কেরুর উৎপাদিত দেশি ও বিদেশি উভয় ব্র্যান্ডের মদের দাম প্রতি লিটারে ৫০০ টাকা করে বাড়বে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০২৬-২৭ অর্থবছরের অর্থবিলে ভ্যাট আইনের […]
মোবাইল সিমের ওপর আরোপিত ৩০০ টাকার সুনির্দিষ্ট কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ প্রস্তাব রাখেন তিনি। অর্থমন্ত্রী বলেন, আইসিটিকে থ্রাস্ট সেক্টর হিসেবে গড়ে তুলতে এ খাতে ট্যাক্স, ভ্যাট ও লাইসেন্সিং নীতিমালা সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, […]
বাংলাদেশে তৃতীয় ভাষা শিক্ষা সম্প্রসারণে ফ্রান্সের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বৃহস্পতিবার (১১ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উভয়পক্ষ শিক্ষা, বিনিয়োগ, বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে প্রধানমন্ত্রীর উদ্যোগে শিক্ষাব্যবস্থায় […]
ভ্যাটের আওতা বৃদ্ধি করার জন্য ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট অধিবেশন অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন। মন্ত্রী বলেন, ভ্যাটের আওতা বৃদ্ধির লক্ষ্যে ব্যবসায়িক কোনো ব্যাংক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করার […]
বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় তিনি এ ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে এটি তার প্রথম বাজেট। গত ফেব্রুয়ারির জাতীয় […]
চিকিৎসায় অবহেলায় ছয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মহাপরিচালক জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক নয়, তাই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এর আগে […]
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা। বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা। এবার প্রস্তাব করা হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা। বৃহস্পতিবার (১১ জুন) এই বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানা গেছে, জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি […]
দেশের সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকের অবনতি, ব্যাংকিং খাতের সংকট, ঋণের ক্রমবর্ধমান বোঝা, মূল্যস্ফীতি এবং বৈশ্বিক অস্থিরতার প্রভাব তুলে ধরে অর্থনীতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা ও ভুল নীতির কারণে দেশের অর্থনীতির ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে অর্থনীতিকে পুনরুদ্ধার এবং টেকসই প্রবৃদ্ধির […]
বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি, দুর্নীতি, লুটপাট এবং অনিয়মের কারণে দেশের বিদ্যুৎ খাত এখন বড় ধরনের আর্থিক চাপের মুখে পড়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বছরের পর বছর ভুল সিদ্ধান্ত, বিতর্কিত চুক্তি এবং ক্যাপাসিটি চার্জের নামে অর্থ অপচয়ের কারণে জনগণকে এখন এর খেসারত দিতে হচ্ছে। শুধু বিদ্যুৎ খাতেই বার্ষিক […]