বলিউড অভিনেতা সালমান খান ও তাঁর বোন আলভিরা খান অগ্নিহোত্রীকে একটি প্রতারণার মামলায় সমন জারি করেছেন চণ্ডীগড়ের একটি জেলা আদালত। একই মামলায় ‘স্টাইল অ্যান্ড কনটেন্ট জুয়েলারি প্রাইভেট লিমিটেড’-এর পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৫ অক্টোবর সালমান, আলভিরা ও মামলার অন্যান্য অভিযুক্তদের স্বশরীরে উপস্থিত হয়ে অভিযোগের জবাব […]
২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) ভোটার তালিকা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) এই তালিকা পাঠানো হয়। নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হয় ইসিকে। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি। সংসদ সদস্যের গোপন ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের […]
অস্ট্রেলিয়া সফরের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ডারউইনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতায় চাপে পড়ে সফরকারীরা। তবে দুর্দান্ত দায়িত্বশীল এক সেঞ্চুরি করে দলকে বড় বিপর্যয় থেকে রক্ষা করেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কিন্তু ইনিংসের শুরুতেই ধাক্কা খায় দল। কোনো রান […]
ক্রিকেটের স্বপ্ন বাঁচিয়ে রাখতে একসময় কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল নাজমুস সাকিবকে। ঢাকার ক্লাব ক্রিকেটে খেলার সময় পরিবারের আর্থিক সংকটের কারণে জীবিকার সন্ধানে পাড়ি জমাতে হয়েছিল মালয়েশিয়ায়। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা তাঁকে কখনো খেলাটি থেকে দূরে সরাতে পারেনি। প্রবাসের সংগ্রামী জীবন পেরিয়ে এখন তিনি মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার। এবার সেই মালয়েশিয়া দলের হয়ে জন্মভূমি […]
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘শিকল ভাঙার জুলাই’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। এতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ […]
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা শ্রেয়া কালরা এবার নতুন এক মাইলফলক স্পর্শ করলেন। দীর্ঘ প্রতিযোগিতা ও নানা বিতর্কের পর নেটফ্লিক্সের রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় আসরের বিজয়ী হয়েছেন তিনি। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছেন ১ কোটি রুপি। ১৯৯৭ সালের ১৪ জানুয়ারি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন শ্রেয়া কালরা। এমবিএ ডিগ্রিধারী শ্রেয়া প্রথম পরিচিতি পান টিকটকে […]
বলিউড অভিনেত্রী ও বিজেপি সংসদ সদস্য কঙ্গনা রানৌত আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্ট ও ভিডিও বার্তায় তিনি নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করেন। তাঁর মন্তব্যে ওই অভিনেত্রীর পোশাক, ভাষা, ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক অবস্থান নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ বক্তব্য উঠে আসে। কঙ্গনা একটি পুরোনো পোস্ট শেয়ার করে লেখেন, একজন অভিনেত্রী […]
জ্বালানি তেল ও গ্যাসসংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ১১ দলীয় ঐক্য। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষ করে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে নেতাকর্মীরা সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওয়ানা হন। মিছিলটি জিরো পয়েন্ট অতিক্রম করার পরই […]
রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। দক্ষিণ সিটির […]
দেশে গ্যাস, হাম ও ডেঙ্গুসহ সব ধরনের সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৬ আগস্ট) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন রিজভী। প্রধানমন্ত্রীর […]