ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত শেষ হয়নি এখনো। ফলে পুনঃতদন্তের প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে […]
এলএনজি সরবরাহে নতুন করে ধাক্কা লাগায় দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বুধবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে এলএনজি কার্গোর মজুত শেষ হয়ে যাওয়ায় কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকেই বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়তে থাকে এবং […]
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭২ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে […]
পরবর্তি রাষ্ট্রপতি নির্বাচনের আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) সাংবাদিকদের একথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান সংশোধন-সংক্রান্ত কমিটিতে বিরোধী দল এখনো যোগ দেয়নি। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন সংবিধানের সংশোধিত ৭০ অনুচ্ছেদের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘প্রায় ৩৫ বছর পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। […]
দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করায় ‘ইন্ডিয়ান আইডল’-এর পঞ্চম মৌসুমের সঞ্চালকের দায়িত্ব হারিয়েছিলেন বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন সঞ্চালক ও অভিনেত্রী মিনি মাথুর। ঘটনাটি তাঁকে ভীষণ হতাশ করেছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি ‘হটারফ্রাই’-এর ‘দ্য মেল ফেমিনিস্ট’ অনুষ্ঠানে নিজের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন মিনি। সেখানেই তিনি জানান, ‘ইন্ডিয়ান আইডল’-এর চতুর্থ মৌসুম শেষ […]
শিক্ষা ক্যাডারের সাত কর্মকর্তাকে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে দুজন সহকারী অধ্যাপক এবং পাঁচজন প্রভাষক রয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিয়মিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও […]
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ব্যর্থ হয়ে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর নতুন সুযোগ পেলেন জেক ওয়েদারাল্ড। আগামী মৌসুমে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন এই বাঁহাতি ওপেনার। আগামী বছর ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের আগে কাউন্টি ক্রিকেটে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন ৩১ বছর বয়সী ওয়েদারাল্ড। অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পথ কঠিন হলেও এই চুক্তিকে তাঁর […]
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের যে ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থা ছিল, তারই ধারাবাহিকতায় বর্তমান রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রপতি নির্বাচনের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, ‘সরকার নির্বাচনের পর থেকেই […]
বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন ‘চিকিৎসক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ‘কাজ নেই, সম্মানি নেই’ ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে এ নিয়োগ দেওয়া হবে। পদের বিবরণ পদের নাম: চিকিৎসক (খণ্ডকালীন) পদসংখ্যা: ১টি কর্মস্থল: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর, ঢাকা বয়স: ১৭ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬২ […]
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার। অন্য সকল সাধারণ নাগরিকের মতো প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি যেন সমান অধিকার ভোগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত কর্মপরিকল্পনা নিয়ে কাজ চলছে। ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ ও […]