বাংলাদেশ ব্যাংকে খণ্ডকালীন ‘চিকিৎসক’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ‘কাজ নেই, সম্মানি নেই’ ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে এ নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
- পদের নাম: চিকিৎসক (খণ্ডকালীন)
- পদসংখ্যা: ১টি
- কর্মস্থল: বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি, মিরপুর, ঢাকা
- বয়স: ১৭ আগস্ট ২০২৬ তারিখে সর্বোচ্চ ৬২ বছর
- সম্মানি: দৈনিক ২,৬০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক মেডিক্যাল প্র্যাকটিশনার হিসেবে নিবন্ধিত হতে হবে।
শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
নিয়োগের মেয়াদ
নিয়োগটি সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে। যেকোনো পক্ষ ১৫ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে। চাইলে ১৫ দিনের সম্মানীর সমপরিমাণ অর্থ প্রদান বা সমর্পণের মাধ্যমেও চুক্তি বাতিল করা যাবে।
আবেদন যেভাবে
প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা:
পরিচালক (এইচআরডি-১)
হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
ঢাকা-১০০০
ই-মেইল: gm.hrd@bb.org.bd
আবেদনের শেষ তারিখ
১৭ সেপ্টেম্বর ২০২৬।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
সন্ধানী বার্তা/এসএ