গুমের তদন্ত ও বিচারের ক্ষেত্রে প্রস্তাবিত আইনে বাহিনীকে সুরক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ডাকসু আয়োজিত আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের আলোচনা সভায় ‘শুনতে কি পাও’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, বাংলাদেশে গুমের ঘটনা […]
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও যৌক্তিক করার লক্ষ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুমোদন করেছে সরকার। নতুন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদন করা হয়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ২০তম গ্রেডে […]
মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে চলতি বছরের সর্বোচ্চ চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ১৬৩ জন, এটিও চলতি বছরে একদিনে সর্বোচ্চ। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে […]
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা ৩২ ঘণ্টার ভয়াবহ যানজট, অ্যাম্বুলেন্সে আটকে রোগীর মৃত্যু এবং সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে না পেরে প্রবাসীদের ফ্লাইট মিসের ঘটনায় প্রশাসনের সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবকে দায়ী করেছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। রোববার (৩০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন, প্রশাসনের একটি প্রভাবশালী অংশ সরকারকে ব্যর্থ প্রমাণের জন্য মরিয়া […]
রাষ্ট্রীয় গুমের শিকার ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি ভালো কিছু করতে চান। কিন্তু যে কলঙ্কজনক একটি আইন বাস্তবায়ন হতে চলেছে, সেটি যখন জনগণের অধিকার রক্ষা করতে ব্যর্থ হবে, জনগণ এর জবাব দেবে। তখন এর দায় আপনাকেও বহন করতে হবে।’ সোমবার (৩১ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি […]
রাজধানী ঢাকার যানজট নিরসনে আরও দুটি মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রকল্পের ব্যয় বেশি হওয়ায় বাড়তি ব্যয় কমানোর নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ (উত্তর) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব পর্যালোচনা করে অপ্রয়োজনীয় ব্যয় বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এমআরটি লাইন-১ প্রকল্প থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা এবং এমআরটি লাইন-৫ […]
দেশের সীমান্ত নিরাপত্তাকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সীমান্তে চোরাচালান, মাদক ও মানবপাচারের মতো অপরাধের পাশাপাশি ‘পুশ ইন’ এবং সীমান্ত হত্যা বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (৩১ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সৌজন্য […]
সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নবম পে-স্কেলের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিন ধাপে কার্যকর হবে এই পে-স্কেল। নতুন বেতন কাঠামো অনুযায়ী, গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। আর ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে […]
একটি কার্ড। মাসে ২ হাজার ৫০০ টাকা। আর সেই অর্থ যাবে সরাসরি পরিবারের হাতে। কোনো মধ্যস্বত্বভোগী নয়, থাকবে ডিজিটাল পরিচয় ও গভর্নমেন্ট টু পারসন বা জি-টু-পি পদ্ধতি। দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তার প্রচলিত কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের লক্ষ্য নিয়ে এবার পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে সরকার। ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা ২০২৬’-এর আওতায় দেশের প্রায় ২ কোটি […]
সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের মর্যাদাপূর্ণ র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা রুনা খান। এ পুরস্কারকে এশিয়ার নোবেলখ্যাত সম্মান হিসেবে বিবেচনা করা হয়। সোমবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন ২০২৬ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করে। রুনা খানের সঙ্গে এ বছর আরও দুজন এই সম্মান পেয়েছেন। […]