জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, মহামারি ও কৃষিশ্রমিক সংকটের কারণে বিশ্বজুড়ে খাদ্যনিরাপত্তা নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। খাদ্য আমদানিনির্ভর শিল্পোন্নত দেশ জাপানও এর বাইরে নয়। দেশটির অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ক্যালরির হিসাবে মোট চাহিদার প্রায় ৩৮ শতাংশ। জনসংখ্যা কমে যাওয়া, কৃষিশ্রমিকদের বার্ধক্য এবং নতুন কর্মীর ঘাটতি দেশটির কৃষি খাতের সংকট আরও বাড়াচ্ছে। তবে ধান উৎপাদনে জাপানের অবস্থান তুলনামূলকভাবে […]
পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (স.) অনুষ্ঠানমালা’ শুরু হচ্ছে মঙ্গলবার (২৫ আগস্ট)। এ অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে এ উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল […]
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা হলে তা দেশকে বিভক্ত করে ‘ধ্বংস’ করে দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুদ্ধকালীন নির্বাচন নিয়ে প্রথমবারের মতো সরাসরি মন্তব্য করেন তিনি। এর আগে গত সপ্তাহে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ যুদ্ধ চলার মধ্যেই নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছিলেন। জেলেনস্কি বলেন, “যদি আমরা দেশকে […]
টানা তৃতীয় লিগ শিরোপা জয়ের অভিযানে দারুণ শুরু করেছে বার্সেলোনা। লা লিগার প্রথম ম্যাচেই এলচেকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। জয়ে বড় অবদান রেখেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। নিজে করেছেন জোড়া গোল, পাশাপাশি করিয়েছেন আরও একটি। ম্যাচের ১৪ মিনিটেই পেনাল্টি থেকে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। ফেরমিন লোপেজের থ্রু-বল ধরে বক্সে ঢোকার সময় তাঁকে ফাউল […]
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। ম্যাকাইয়ে এবার ইনিংস ও ৫১ রানে জিতে সেই হারের জবাব দিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দেড় দিনের একটু বেশি সময়ে ম্যাচ শেষ করে প্যাট কামিন্সের দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও শক্ত করেছে। হারের পরও খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস […]
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা সংকট ও বাংলাদেশ-যুক্তরাজ্যের অভিবাসন সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সারাহ কুক। ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় বলা হয়, বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের অগ্রাধিকারগুলো জানতে চান […]
দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (২৪ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম এবং […]
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া আফরিন। প্রথম দফার চিকিৎসায় ইমিউনোথেরাপির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে সেই স্বস্তির সময় পেরিয়ে আবারও কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন সামিয়া। তিন মাস আগে তাঁর শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত হয়েছে। এবার ধরা পড়েছে ওভারিয়ান ক্যানসার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক […]
দুই দিনের ব্যবধানে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে কনসার্ট বাতিলের ঘটনায় দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কোনো পক্ষের আপত্তি বা হুমকির মুখে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়াকে শিল্পীরা দেখছেন সংস্কৃতিচর্চার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য অশনিসংকেত হিসেবে। শিল্পীদের মতে, কোনো অনুষ্ঠান নিয়ে আপত্তি থাকলে আলোচনা ও নিয়মতান্ত্রিক উপায়ে সমাধান করা যেতে পারে। কিন্তু অনুষ্ঠান শুরুর […]
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যে আজ সোমবার ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। অঞ্চলটিতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রচেষ্টা এগিয়ে নিতে ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। রোববার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে জানিয়েছে, ইরানের সঙ্গে সরাসরি কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার […]