চরাঞ্চল ও দুর্গম এলাকার বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। দূরত্ব, যাতায়াতের সমস্যা ও যোগাযোগব্যবস্থার বাস্তবতা বিবেচনায় নিয়ে এ ভাতার কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (৩০ আগস্ট) বিকেলে রংপুরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ […]
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাংস্কৃতিক অঙ্গনের এক ব্যক্তির সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তবে তদন্তের স্বার্থে ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করেননি তিনি। রোববার (৩০ আগস্ট) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর। আমিনুল ইসলাম বলেন, সাগর-রুনি হত্যা […]
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত এক নোটিশে রোববার (৩০ আগস্ট) তাকে আগামী ১৪ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধানের […]
মুক্তিযুদ্ধের পর থেকে নানা কারণে যেসব প্রকৃত মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. নাজমুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম […]
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসন ঠাকুরগাঁও-১সহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব আসনে নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে কাগজে-কলমে আসনগুলোর সীমানায় সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসবে না। রোববার (৩০ আগস্ট) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর করা গেজেট থেকে এ […]
রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল (সোমবার)। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিকেল ৪টায় মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা ফুটবল দল ও পবা উপজেলা ফুটবল দল। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এ ম্যাচকে ঘিরে দুই দলই জয়ের প্রত্যাশায় প্রস্তুতি নিচ্ছে। ফলে মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একই সঙ্গে সেমিফাইনাল ঘিরে স্টেডিয়ামে দর্শকদের […]
মশাবাহিত ডেঙ্গু জ্বরে ভুগে গত ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৭ জন। রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে রোববার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ […]
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এখন প্রযুক্তির কাজকে দ্রুত ও সহজ করে তুলছে। কিন্তু এই প্রযুক্তিই এবার সাইবার অপরাধীদের হাতেও বড় অস্ত্র হিসেবে ব্যবহারের প্রমাণ মিলেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রুশভাষী একদল সাইবার অপরাধী Cursor নামের AI coding assistant ব্যবহার করে চলতি বছরের শুরুতে অন্তত ৭টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে ঢুকে পড়েছে। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Gambit Security-এর অনুসন্ধান […]
হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর বিষয়ে চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, ‘হজের জন্য […]
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বৈঠক হয়। বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই […]