‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’ সম্মেলনে অংশ নিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৭…
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬’ অনুযায়ী, গত এক বছরে তার মোট সম্পদের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সম্পদের পরিমাণ কমলেও অন্যান্য অভিনেতার তুলনায় এখনো অনেকটাই এগিয়ে রয়েছেন তিনি। হুরুনের তালিকা অনুযায়ী, গত এক বছরে শাহরুখ খানের সম্পদ কমেছে প্রায় ২ হাজার […]
প্রস্তাবিত ‘সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার’ পদে শুধু রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানদের নিয়োগসহ তিন দফা দাবিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান একাডেমিক ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সহকারী ভেটেরিনারি পাবলিক হেলথ অফিসার […]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে এক রিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রিকশাচালকটি ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক […]
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে, জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের একটি […]
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ছাত্রদলের নেতাকর্মীরা প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। ক্যাম্পাসে বিশৃঙ্খলা বা নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে […]
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে বহিরাগত ও বখাটেদের বিরুদ্ধে। ক্যাম্পাসের নির্জন সড়ক, বিশ্ববিদ্যালয়ের বাস, স্থানীয় বাজার ও আশপাশের এলাকায় বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত স্পর্শ, পিছু নেওয়া, অশালীন অঙ্গভঙ্গি ও শারীরিকভাবে হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, ভয়, সামাজিক সংকোচ ও অভিযুক্তদের পরিচয় না জানার কারণে অনেকেই এসব ঘটনায় বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ […]
উচ্চ রক্তচাপকে যথার্থই ‘নীরব ঘাতক’ বলা হয়। অনেক সময় কোনো সুস্পষ্ট উপসর্গ ছাড়াই এই রোগ শরীরে বাসা বাঁধে এবং ধীরে ধীরে হৃদ্রোগ, স্ট্রোক, কিডনি জটিলতাসহ নানা প্রাণঘাতী অসুস্থতার ঝুঁকি বাড়ায়। সবচেয়ে উদ্বেগের বিষয়, উচ্চ রক্তচাপ এখন আর শুধু বয়স্ক মানুষের সমস্যা নয়। দেশের তরুণ জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশও এই ঝুঁকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক গবেষণায় ১৮ […]
বাংলাদেশ সরকারের ক্রেডিট রেটিংয়ের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিজ রেটিংস। তবে বাংলাদেশের দীর্ঘমেয়াদি ইস্যুয়ার ও সিনিয়র আনসিকিউরড রেটিং ‘বি২’ এবং স্বল্পমেয়াদি ইস্যুয়ার রেটিং অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। মুডিজ রেটিংস বিশ্বের অন্যতম প্রধান ক্রেডিট রেটিং সংস্থা। বিভিন্ন দেশের সরকার, ব্যাংক ও কোম্পানির ঋণ পরিশোধের সক্ষমতা, আর্থিক অবস্থান এবং সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন করে […]
যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় নতুন পাট বাজারে উঠতে শুরু করেছে। ভালো ফলন ও বাজারে সন্তোষজনক দাম পাওয়ায় খুশি কৃষকরা। গত বছরের তুলনায় এবার প্রতি মণ পাটে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেশি দাম পাচ্ছেন তারা। স্থানীয় বাজার ঘুরে জানা গেছে, গত বছরের শুরুতে নতুন পাট ২ হাজার ৬০০ থেকে ২ হাজার […]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাছিম উদ্দিনের বিরুদ্ধে। সোমবার (১৪ সেপ্টেম্বর) অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা যায়, ৩১৩ নম্বর কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে হল প্রশাসনের এক […]
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, টিউশন শেষে হেঁটে হলে ফেরার সময় একটি […]
রাত তখন গভীর। সিনেমা দেখা শেষ, কিন্তু ভাবনা থামছে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহা তাহসিনের মনে হচ্ছিল, সিনেমা শুধু একা বসে দেখার বিষয় নয়। সিনেমা নিয়ে আলোচনা, নির্মাণের পেছনের গল্প জানা এবং নিজের ভাবনা অন্যের সঙ্গে ভাগ করে নেওয়াও সিনেমা উপভোগের গুরুত্বপূর্ণ অংশ। সেই ভাবনা থেকেই জন্ম নেয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি (এসএইউএফএস)। […]