সেঞ্চুরি পূর্ণ করার পরও যেন কোনো বাড়তি উচ্ছ্বাস নেই। মাইলফলকে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করলেন অভিষেক শর্মা। এরপর দুই হাত প্রসারিত করে ব্যাট তুললেন। সতীর্থ সঞ্জু…
লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরেকটি মাইলফলক। ইন্টার মায়ামির জার্সিতে ১০০ গোল পূর্ণ করেছেন আর্জেন্টাইন তারকা। তাঁর শততম গোলের ম্যাচেই ক্রুজ আজুলকে ২–০ গোলে হারিয়ে ক্যাম্পিওনেস কাপ জিতেছে মায়ামি। মায়ামির হয়ে মেসির ১০০তম গোলটি এসেছে হেডে। ম্যাচের ২৪ মিনিটে ডান দিক থেকে লুইস সুয়ারেজের দারুণ ক্রসে নিজের মার্কারকে টপকে উঠে হেড করেন মেসি। বল জালে […]
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে দেশে ফেরা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্লেয়ার্স লাউঞ্জ ‘টাইগার্স ডেন’-এ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া সফর করা দলের সব সদস্যকে সাফল্যের স্মারক হিসেবে ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি […]
অস্ট্রেলিয়ার রকহ্যাম্পটনের ফিটজরয় নদীতে বাস করে প্রায় ৫০০ নোনাপানির কুমির। সেই নদীতেই ২০৩২ ব্রিসবেন অলিম্পিক ও প্যারালিম্পিকের রোয়িং ও ক্যানো স্প্রিন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিসবেন থেকে প্রায় ৫৬৫ কিলোমিটার দূরের এই নদীকে একটি স্বাধীন কারিগরি মূল্যায়নের পর ক্যানোয়িংয়ের জন্য উপযুক্ত ঘোষণা করা হয়েছে। তবে মূল্যায়নের সময় কুমিরের উপস্থিতিকে ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়নি। সেখানে […]
দেশের ৪৯৫টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসারের পদ সৃজনে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এর মাধ্যমে উপজেলা পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনার উদ্যোগ আরও এক ধাপ এগিয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানমন্ডি ক্রিকেট মাঠ […]
ক্যাম্পেওনেস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। তবে ট্রফি জয়ের আনন্দের পাশাপাশি ম্যাচ শেষে লিওনেল মেসি ও মেজর লিগ সকারের (এমএলএস) কমিশনার ডন গারবারের মধ্যকার একটি উত্তপ্ত মুহূর্তও আলোচনায় এসেছে। বুধবারের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ম্যাচের ২৪তম মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে ক্লাবটির […]
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন। এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে তার। […]
সাম্প্রতিক কয়েক বছরের ধারা ভেঙে আইপিএল ২০২৭-এর মিনি-নিলাম ভারতের মাটিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৩ সালে কোচিতে নিলাম আয়োজনের পর থেকে আইপিএলের নিলাম ভারতের বাইরে অনুষ্ঠিত হয়ে আসছিল। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে হয়েছিল পরবর্তী নিলামগুলো। তবে এবার মিনি-নিলাম হওয়ায় তা আবার ভারতে ফিরছে। ক্রিকেটভিত্তিক […]
কলম্বিয়া জাতীয় দলের সঙ্গে ১৫ বছরের পথচলার ইতি টেনেছেন তারকা মিডফিল্ডার হামেস রদ্রিগেজ। ৩৫ বছর বয়সী এই ফুটবলার সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে জাতীয় দলে যাত্রা শুরু করেছিলেন রদ্রিগেজ। এরপর কলম্বিয়ার হয়ে ১৩১ ম্যাচে ৩১ গোল ও ৪৩টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে […]
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা হারের রেকর্ডে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান। দিল্লিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৭ উইকেটে হেরে আফগানিস্তানের টানা হার এখন ১০ ম্যাচ। বাংলাদেশ ২০১৯ সালের ৩ নভেম্বর সর্বশেষ টি-টোয়েন্টিতে ভারতকে হারিয়েছিল। এরপর ভারতের বিপক্ষে টানা ৯ ম্যাচ হেরেছে বাংলাদেশ। এত দিন ভারতের বিপক্ষে কোনো দলের এটিই ছিল সর্বোচ্চ টানা হারের […]
‘ওস্তাদের মার শেষ রাতে’—প্রবাদটি যেন দারুণভাবে মিলে যাচ্ছে কার্লোস এস্পির সঙ্গে। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে রিয়াল মাদ্রিদকে জয় এনে দেওয়াই যেন তাঁর বিশেষত্ব হয়ে উঠছে। এবার এলচের বিপক্ষে যোগ করা সময়ে গোল করে দলকে ৩-২ ব্যবধানে জিতিয়েছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। গত জুলাইয়ে লেভান্তে থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ২১ বছর বয়সী এস্পি। তাঁকে আড়াই […]
২০২৬ সালের ব্যালন ডি’অরের লড়াইয়ে এবারের বিশ্বকাপের প্রভাব স্পষ্ট। ৩ আগস্ট ২০২৫ থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা। আগামী ২৬ অক্টোবর লন্ডনে হবে পুরস্কার বিতরণী। এর আগে আলোচনায় থাকা খেলোয়াড়দের পারফরম্যান্স, ব্যক্তিগত পরিসংখ্যান ও দলীয় সাফল্য মিলিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। বিশ্বকাপের আলোয় রদ্রি স্পেনকে […]
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের মঞ্চ প্রস্তুত। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এ ম্যাচের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে ৩৯ বছর বয়সী মেসিকে। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন আর্জেন্টাইন মহাতারকা। এরপর থেকেই তাঁকে ঘরের মাঠে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা করছিল আর্জেন্টিনা ফুটবল […]