জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নিউইয়র্কের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে উভয় নেতা বিস্তারিত মতবিনিময় করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দ্বিপক্ষীয় বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ