জাতীয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫২ জন, লালবাগে ৪৩, ওয়ারীতে ৫৭, মতিঝিলে ৬৩, তেজগাঁওয়ে ৭৯, মিরপুরে ১৪৬, গুলশানে ৪১ এবং উত্তরা বিভাগে ৪৫ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।

উদ্ধার হয়েছে মাদক ও বিস্ফোরক আলামত

অভিযানে বিভিন্ন ধরনের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের পেরেক, টিনের টুকরা, কসটেপ ও ১০৪টি পেরেক।

এ ছাড়া ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

অন্যান্য সরঞ্জাম উদ্ধার

ডিএমপির অভিযানে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, ছোট কাচি, কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন ধরনের ২ হাজার ৬০০ গ্রাম রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সন্ধানী বার্তা/এমএসআইপি 


সম্পর্কিত খবর