
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ‘ম্যাক্স’ খ্যাত মার্কিন অভিনেত্রী স্যাডি সিঙ্ক জীবনে এক নতুন অধ্যায় সূচনা করেছেন। মাত্র সাত বছর বয়সে ক্যারিয়ার শুরু করা ২৪ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ছবিতে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দিয়েছেন।
কাস্টিং ও অভিজ্ঞতা ছবিটিতে তাঁর অভিনয় নিয়ে এতদিন যে ধোঁয়াশা ছিল, মুক্তির পর তা উন্মোচিত হয়েছে। স্যাডি সিঙ্ক অভিনয় করেছেন শক্তিশালী মিউট্যান্ট ‘জিন গ্রে’ চরিত্রে। এই চরিত্রের বিশেষ ক্ষমতা হলো ৩৩ ফুটের মধ্যে থাকা যেকোনো মানুষের শরীর ও মন নিয়ন্ত্রণ করা।
সিনেমায় একের পর এক মানুষের দেহ ব্যবহার করে তাকে ‘ডিপার্টমেন্ট অব ড্যামেজ কন্ট্রোল’-এর ভল্ট থেকে গোপন বস্তু উদ্ধারের চেষ্টা করতে দেখা যায়। চরিত্রটি প্রসঙ্গে স্যাডি সিঙ্ক বলেন, “এই ইউনিভার্সের অংশ হতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। টম হল্যান্ডসহ পুরো ইউনিট আমাকে দারুণভাবে স্বাগত জানিয়েছে।”
পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটনের সঙ্গে ২০১৭ সালে ‘দ্য গ্লাস ক্যাসেল’-এ কাজের অভিজ্ঞতা থাকায় এই চরিত্রের জন্য তাঁকে কোনো অডিশনও দিতে হয়নি। বিশ্লেষকদের মতে, জিন গ্রে চরিত্রের মাধ্যমে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে (এমসিইউ) এক্স-মেনের নতুন অধ্যায়ের সূচনা ঘটল।
শিশুশিল্পী থেকে সফল অভিনেত্রী ভাইয়ের সঙ্গে সাত বছর বয়সে ডিজনির একটি সিরিজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি স্যাডির। ১০ বছর বয়সে মঞ্চে কাজ শুরু করলেও ২০১৬ সালে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর ম্যাক্স চরিত্রটি তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘদিন শিশুশিল্পী হিসেবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে শুধু একজন দক্ষ অভিনেত্রীই করেনি, ব্যক্তি হিসেবেও পরিপক্ব করেছে বলে মনে করেন স্যাডি।
সন্ধানী বার্তা/এসএ





