অপরাধ

পল্লবীর মিল্লাত ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ২২

রাজধানীর পল্লবী থানা এলাকার মিল্লাত ক্যাম্পে বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জন মাদক কারবারি ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ মার্চ) রাতে ডিবির মিরপুর বিভাগের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

ডিবির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী জানান, মিল্লাত ক্যাম্প এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় কয়েকটি মাদক স্পটে একযোগে অভিযান চালানো হয়। এসব স্পট স্থানীয়ভাবে ‘মাদক সম্রাজ্ঞী কেচিগেট’ খ্যাত পৃথিবী, কানী, জামিলা, সায়মা, ডলার ও ভুবনদের নিয়ন্ত্রণে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভিযানের সময় ২২ জনকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

সন্ধানী বার্তা/জেএন


সম্পর্কিত খবর