বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র তাদের মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (পিএমএফ) বাস্তবায়নের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে মোট ২০০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের তথ্য ও বেতন
পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের ‘কমিউনিটি ম্যানেজার-১’ পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিতদের পদক্ষেপের বিভিন্ন শাখা কার্যালয়ে বাংলাদেশের যেকোনো স্থানে দায়িত্ব পালন করতে হবে।
এই পদে মাসিক বেতন ১৫ হাজার থেকে ২৯ হাজার ৯৫৩ টাকা পর্যন্ত। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রযোজ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। সিজিপিএর ক্ষেত্রে ৫.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ এবং ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.২৫ থাকতে হবে।
প্রার্থীদের বয়স ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
যেসব দক্ষতা থাকতে হবে
প্রার্থীদের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কাজ জানা আবশ্যক। ড্রাইভিং লাইসেন্সসহ নিজস্ব মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী জ্বালানি ভাতাও দেওয়া হবে।
নিয়মিত অধ্যয়নরত শিক্ষার্থীদের এই পদে আবেদন না করার জন্য বলা হয়েছে। পাশাপাশি নারী প্রার্থীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
দায়িত্ব কী
নিয়োগপ্রাপ্ত কমিউনিটি ম্যানেজারদের বিভিন্ন এলাকায় জরিপ পরিচালনা, সমিতি গঠন ও পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া সমিতির সদস্যদের মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায় ও সঞ্চয় সংগ্রহের কাজ করতে হবে।
এর পাশাপাশি লিপ ও রেমিট্যান্স কার্যক্রম বাস্তবায়ন এবং সমিতি ও এলাকা বা কমিউনিটি পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাও দায়িত্বের অংশ।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ জীবনবৃত্তান্ত, রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদ, নাগরিকত্ব সনদ এবং সব শিক্ষাগত সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। এরপর এসব কাগজপত্র ই-মেইলের মাধ্যমে career@padakhep.org ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ২৯ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করার শেষ সময় আগামী ২৫ অক্টোবর ২০২৬।
গুরুত্বপূর্ণ সতর্কতা
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত নিয়োগের পর স্টাফ সেভিংস ডিপোজিট ছাড়া পদক্ষেপে অন্য কোনো অর্থ নেওয়া হয় না। তাই নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে প্রার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত শর্ত ও নিয়মাবলি প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।
সন্ধানী বার্তা/এসএ