ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১৬তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
| পদের নাম | পদসংখ্যা | গ্রেড ও বেতন স্কেল |
|---|---|---|
| অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক | ৪ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| নাজির কাম ক্যাশিয়ার | ১ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| সার্টিফিকেট পেশকার | ১ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| সার্টিফিকেট সহকারী | ১ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী | ১ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
| মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী | ১ | গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা |
বয়সসীমা
প্রার্থীদের বয়স ৩১ আগস্ট ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।
সন্ধানী বার্তা/এসএ