কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডে শোক ও ক্ষোভে স্তব্ধ দেশের মানুষ। নৃশংস এ ঘটনার বিচার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এবার শিশুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অপূর্ব বলেন, একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা তার মৌলিক অধিকার। অথচ বারবার শিশুদের ওপর এমন নৃশংসতার ঘটনা সমাজ ও মানুষের বিবেক নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করছে।
অভিনেতা লেখেন, ‘একটি শিশুর নিরাপদে বেড়ে ওঠার কথা যেখানে সবচেয়ে স্বাভাবিক অধিকার, সেখানে বারবার শিশুদের ওপর এমন নৃশংসতা আমাদের সমাজ ও বিবেকের চরম পতনের ইঙ্গিত দেয়।’
সাম্প্রতিক শিশু হত্যাকাণ্ডের ঘটনাগুলো একজন বাবা ও দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে তাকে গভীরভাবে নাড়া দিয়েছে বলেও জানান অপূর্ব।
তিনি বলেন, ‘এই পশুবৃত্তি ও অমানুষিকতার বিরুদ্ধে আমাদের সবাইকে আজ এক হতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সমাজের অস্তিত্ব অর্থহীন।’
শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে শিশুদের নিরাপত্তায় অভিভাবকদেরও আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিনেতা। তার মতে, বর্তমান পরিস্থিতিতে সন্তানদের প্রতি বাড়তি নজরদারি ও সচেতনতা অনেক বড় বিপদ এড়াতে সহায়তা করতে পারে।
অপূর্ব লেখেন, ‘আমাদের নিজেদের জায়গা থেকেও অনেক বেশি সচেতন হতে হবে। আজকের এই বাস্তবতায় আমাদের প্রত্যেককে আমাদের শিশু ও অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সাবধান থাকতে হবে।’
ঘরের বাইরে কিংবা ভেতরে—সব জায়গাতেই শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তাদের সুরক্ষায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে।
এদিকে অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অপূর্ব। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের জন্য দেশকে নিরাপদ করে তোলার চেয়ে বড় দায়িত্ব আর কিছু হতে পারে না।
স্ট্যাটাসের শেষাংশে সব শিশুর জন্য নিরাপদ শৈশয়ের প্রত্যাশা জানিয়ে অপূর্ব লেখেন, ‘সব শিশুর জন্য নিরাপদ শৈশব চাই। বিচার চাই।’
অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাটি নিয়ে দেশজুড়ে শোক ও ক্ষোভ তৈরি হয়েছে। শোবিজ অঙ্গনের একাধিক তারকাও ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

সন্ধানী বার্তা/এসএ