চাকরি

নিপোর্টে অস্থায়ী ভিত্তিতে একাধিক পদে নিয়োগ

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট)–এর অধীন ‘সমন্বিত উন্নয়ন প্রকল্পে’ গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

যেসব পদে নিয়োগ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ডাটা এন্ট্রি, ডাটা অ্যানালাইসিস, এডিটর/কোডার, প্রতিবেদন রিভিউয়ার এবং প্রতিবেদন সম্পাদক পদে জনবল নেওয়া হবে।

যোগ্যতা ও অভিজ্ঞতা

পদভেদে প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদের সত্যায়িত কপি সংযুক্ত করে উপ–প্রকল্প পরিচালক বরাবর লিখিত আবেদন করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার সময় খামের ওপর যে পদের জন্য আবেদন করা হচ্ছে, সেই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়

৮ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সাক্ষাৎকার

নিয়োগের জন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, বেলা ১১টায়

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার জন্য বলা হয়েছে।

সন্ধানী বার্তা


সম্পর্কিত খবর