রোববার (৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভ মিলনায়তনে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘মায়ের ডাক’ চলচ্চিত্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তের বছরে এমন অনেক ঘটনা ঘটেছে।
তিনি আওয়ামী লীগের শাসন আমল থেকে জুলাই অভ্যুত্থান সময়ের ঘটনা প্রবাহ নিয়ে সাহিত্য সৃষ্টির বিষয়ে মতামত দেন।
তিনি আরও বলেন, এ যে গুম খুনের শিকার পরিবারগুলোর শিশুরা যখন পাশে দাঁড়িয়ে তাদের হারিয়ে যাওয়া স্বজনের সন্ধান চায়, যখন তারা বলে আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই! তখন কোনো জবাব দিতে পারি না। আমরা চাই যেন কোনোভাবেই এমন পরিস্থিতিতে না পড়ি-এ শিশুরা দাাঁড়িয়ে বলবে, বাবার সন্ধান চাই, আমরা বাবার হাত ধরে স্কুলে যেতে চাই।
তিনি বলেন, আজকে সেই ফ্যাসিস্ট নারীর (শেখ হাসিনা) এতটুকু অনুশোচনা নেই। দিল্লিতে বসে এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমি মনে করি এটা একটি ফৌজদারি অপরাধ। একটি মানবতার বিরুদ্ধে একটি অপরাধ। এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
‘মায়ের ডাক’ সানজিদা ইসলাম তুলির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য মধ্যে আরও বক্তব্য রাখেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, আনিসুর রহমান খোকন এমপি, হুম্মাম কাদের চৌধুরী এমপি ও তথ্য সচিব মাহাবুবা ফারজানা।
সন্ধানী বার্তা/জেএন