রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা বৈঠক করে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকে নেপালের রাষ্ট্রদূত প্রতিমন্ত্রীকে তার নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং তার সফল মেয়াদ কামনা করেন। বৈঠকে তারা নেপাল-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাণিজ্য, সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর আলোচনা করেন।
এদিকে বৈঠকে ভুটানের রাষ্ট্রদূতও বাংলাদেশের সঙ্গে ভুটানের সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেন।
সন্ধানী বার্তা/জেএন