রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১৬৮৪টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।
নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৪টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০টি বাস, ৬টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ১৫২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯টি বাস, ১৯টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১৩৯টি মোটরসাইকেলসহ মোট ২৫৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৭২টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৬১টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৫টি বাস, ১৯টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি, ১৮৫টি মোটরসাইকেলসহ মোট ৩৯৮টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৭টি বাস, ৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৮১টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৩টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৬৩১টি গাড়ি ডাম্পিং ও ৩১৫ টি গাড়ি রেকার করা হয়েছে।
তিনি আরও জানান, রোববার (১৬ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
সন্ধানী বার্তা/আরডি/এমডিএইচ