
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের বিষয়ে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান জানান, সিঙ্গাপুরে প্রথম সফরে আসা বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে স্বাগত জানিয়েছি।
তিনি বলেন, সিঙ্গাপুর ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান।
আমরা পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে রয়েছে বাণিজ্য সম্প্রসারণ এবং জ্বালানি খাতের অংশীদারিত্ব জোরদার করা।
বালাকৃষ্ণান বলেন, দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনের ক্ষেত্রেও আমরা ভালো অগ্রগতি অর্জন করছি, যা উভয় দেশের ব্যবসায়ীদের জন্য আরও নতুন সুযোগ সৃষ্টি করবে। প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সিঙ্গাপুর সফর ফলপ্রসূ হোক, এই কামনা করছি।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি





