তাণ্ডব চালিয়ে ম্যাচসেরা ফিলিপস। দক্ষিণ আফ্রিকার পর ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। চেন্নাইয়ে ১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে কিউই দল। তবে ম্যাচটাতে রেকর্ড গড়া এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কানাডার যুবরাজ সামরা। টস জিতে প্রথমে ব্যাট করে তার বিধ্বংসী ব্যাটেই ৪ উইকেটে ১৭৩ রান তোলে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ শেষে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই সম্ভাব্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা শুরু হয়। […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালেই। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী আর ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের নতুন মন্ত্রিসভা গঠিত হচ্ছে। বিএনপির চেয়ারম্যান […]
সংসদ সদস্যদের থেকে ২৩ ও টেকনোক্র্যাট থেকে দুজন নেওয়া হবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৩ সংসদ সদস্য (এমপি) এবং দুজন টেকনোক্র্যাট। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি ও সচিবালয়ের ঘনিষ্ঠ সূত্র সন্ধানী বার্তাকে এই তথ্য জানিয়েছে। ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ […]
দেরিতে আসায় বিএনপি দলীয় সংসদ সদস্যদের সঙ্গে শপথ নিতে পারেননি ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত ইশরাক হোসেন। তিনি জামায়াতের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন। একই সঙ্গে শপথ নেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর জামায়াতের সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এ সময় শপথস্থল থেকে বেরিয়ে যান […]
নতুন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আরিফুল হক নিজে ফোনে এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ হবে। সন্ধানী বার্তা/ইএম/এলএল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা শপথগ্রহণ করেছেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুটো শপথই নিলো বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হলো আজ। একই সঙ্গে মন্ত্রীদেরও শপথগ্রহণ হচ্ছে বিকেলে। সকালে রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ […]
জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো, এমন মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিম আলম। বিএনপির এমপির শপথ অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন। এরইমধ্যে শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ […]
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জটিলতা তৈরি হয়েছে। এর ফলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জোটটি জানিয়েছে, নিজেদের মধ্যে আলোচনা করে তারা শপথের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির […]
সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের সভাকক্ষে বৈঠক শুরু হয়। বৈঠকে তাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। এর আগে বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারের শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা। শপথ […]