ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়। একই বার্তায় বিএনপি ও তারেক রহমানকে বিজয়ের শুভেচ্ছা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। […]
সংসদীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলের নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে। একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার […]
পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্বও বিশেষ গুরুত্ব পায়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দেশে রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে, বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোর জন্য। তাই আসন্ন রমজানকে […]
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ বহু নির্বাচনে তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘ সময় ধরে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা আজ বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি […]
উৎসবমুখর পরিবেশে শেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সাধারণ মানুষের পাশাপাশি ভোটের মাঠে দেখা গেছে শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকাদেরও। ভোট দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ভাগ করে নিয়েছেন নাগরিক দায়িত্ব পালনের মুহূর্ত। আঙুলে অমোচনীয় কালি দেখিয়ে ছবি পোস্ট করেছেন অনেকেই। চিত্রনায়িকা বর্ষা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল কেন্দ্রে ভোট দেন স্বামী অনন্ত জলিলকে সঙ্গে নিয়ে। ফেসবুকে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। নির্বাচনে ভোটগ্রহণ শেষে তিনি বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলসমূহের দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম ও নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব—এই সম্মিলিত প্রচেষ্টাই প্রমাণ […]
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর গণনার প্রক্রিয়া শুরু করেছেন ভোটগ্রহণ কর্মকর্তারা। তবে, যেসব কেন্দ্রে বিকেল ৪টার মধ্যে ভোটার লাইনে দাঁড়ানো থাকবেন, সেখানে তাদের ভোটগ্রহণ শেষ করে গণনা করা হবে। এর […]
পেশিতে টান লাগায় বুধবার অনুশীলনে অংশ নেননি ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি। এই চোটে বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়নদের প্রাক-মৌসুমের শেষ ম্যাচ স্থগিত করা হয়েছে। আগামী ২১ ফেব্রুয়ারি এমএলএস অভিযান শুরু করার কথা ইন্টার মায়ামির। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহান্তে ইকুয়েডরে বার্সেলোনা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে চোট পান মেসি। ওই ম্যাচে গোল করলেও দ্বিতীয়ার্ধে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভোটটি দেওয়ার পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। ভোট দেওয়ার পর ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন চমক। ছবিতে দেখা যায়, তিনি গাড়িতে হাসিমুখে আঙুলে ভোটের কালির চিহ্ন দেখাচ্ছেন। অন্য একটি ছবিতে তাকে ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের […]
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি টি অ্যান্ড টি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও মডেল কলেজ এবং খিলগাঁও মডেল উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা কার্যক্রম এবং […]