সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে সরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা হলেও তা আরও বৃদ্ধি করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন। উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা সব শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করছি। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ সব মাতৃভাষার প্রতি আমরা সম্মান […]
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে তিন বাহিনীর প্রধানেরা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৯ মিনিটে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে, রাত বারোটা বাজার এক মিনিট আগে কেন্দ্রীয় শহীদ মিনারে যান রাষ্ট্রপতি। ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে […]
অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে শুক্রবার রাত ১২টা ০১ মিনিটে রাষ্ট্র ও সরকারপ্রধান এই শ্রদ্ধা নিবেদন করেন। রাত ১২টায় কেন্দ্রীয় […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সফলভাবে দেশ পরিচালনায় সবার সহযোগিতা ও দোয়া প্রার্থনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রমজানের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাব আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণকালে তিনি এই সহযোগিতা চান। এসময় মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। মন্ত্রী জহির উদ্দিন স্বপন […]
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তার কন্যা জাইমা রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। আর পোস্টের বর্ণনায় লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে, আমাদের বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন […]
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সারাদেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই। আর এক্ষেত্রে লক্ষ্মীপুরতো একদমই নয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় লক্ষ্মীপুর সার্কিট হাউসে সারাদেশে সড়কে চাঁদাবাজি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এদিকে তিন দিনের সফরে এ্যানি চৌধুরী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে এসেছেন। সকালে সার্কিট […]
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টায় প্রধানমন্ত্রী শহীদ মিনারে পৌঁছাবেন। তার সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করবেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ পেলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)। প্রেষণে তাকে এ নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মনোয়ারুল কাদির ড্যাবের যুগ্ম-মহাসচিব ও রক্তস্পন্দনের চিফ কো-অর্ডিনেটর। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক নিয়োগ দিতে এর আগে তার চাকরি জনপ্রশাসন […]
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর […]
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা বা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান। তিনি বলেন, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন […]