নতুন মন্ত্রিসভার জন্য কী ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে–তা জানিয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেছেন, ‘সাধ্যমত’ তিনি তার দায়িত্ব পালন করবেন। তিনি বলেছেন, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার ভার বহনের চেষ্টা করব। আমার সাধ্যমত, অতীতে যেভাবে কাজ করেছি সেই একইভাবে কাজ করব। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তার দপ্তরে প্রবেশের […]
টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বোলার হিসেবে এই মাইলফলকে পা রাখলেন আফগানিস্তানের লেগ স্পিনিং জাদুকর। স্টাম্পে থাকা ডেলিভারিতে রিভার্স সুইপ খেলার চেষ্টা করলেন মুহাম্মাদ আরফান। ব্যাটে-বলে হলো না ঠিকঠাক। তবে গড়বড় হলো অন্য জায়গায়। ক্রিজের এতটাই গভীরে গিয়েছিলেন তিনি, শটের ফলো থ্রুতে তার ব্যাট গিয়ে ছোবল দিল স্টাম্পে। ব্যস! ভাঙা স্টাম্পে বেজে উঠল ব্যাটসম্যানের বিদায় ঘণ্টা। উড়ন্ত […]
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ২০ জন প্রার্থী। এর মধ্যে নির্ধারিত ন্যূনতম ভোট না পাওয়ায় ১৪ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছেন পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্যও, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রচলিত বিধান অনুযায়ী কোনো প্রার্থী […]
নোয়াখালীর হাতিয়ায় ধর্ষণের শিকার ওই (৩২) নারীর শারীরিক পরীক্ষার (ভিকটিম এক্সামিনেশন) জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পুলিশ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ভিকটিম পরীক্ষার রিকুইজিশন পাওয়ার পর দ্রুততম সময়ে এই বিশেষজ্ঞ […]
গতকাল রোববার অস্ত্রোপচারের মাধ্যমে অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার অপসারণ করা হয়। এরপর অভিনেত্রীকে পোস্ট–অপারেটিভ কেয়ারে রাখা হয়। আজ সোমবার কেবিনে স্থানন্তর করা হয়েছে তাকে। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক সকাল আহমেদ। সন্ধানী বার্তাকে জানান ‘আজ সোমবার কেবিনে নেওয়া হয়েছে তানিয়া বৃষ্টিকে। সকাল দশটার দিকে স্থানন্তর করা হয়েছে তাকে।’ গতকাল তিন ঘণ্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার […]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে আজ স্বাক্ষর করবে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) দলটির পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ক্ষুদে বার্তায় বলা হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আজ সন্ধ্যা ৬টায় জুলাই সনদে স্বাক্ষর করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন। প্রতিনিধি দলে থাকবেন সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ […]
প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠনের প্রক্রিয়া এগোতেই এখন জোর আলোচনা কোথায় থাকবেন নবনির্বাচিত সরকারের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান? ২৪-এর গণঅভ্যুত্থানের পর বদলে যায় দেশের রাজনৈতিক বাস্তবতা। সেদিন ছাত্র-জনতার ক্ষোভের সাক্ষী হয়েছিল প্রধানমন্ত্রীর এই সরকারি বাসভবন ‘গণভবন’। পরে সেটি রূপান্তরিত হয় জুলাই স্মৃতি জাদুঘরে। ফলে অনেকের জিজ্ঞাসা নতুন প্রধানমন্ত্রী থাকবেন […]
গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের অন্ধকারে দুর্বৃত্তের অতর্কিত হামলায় কাকন মিয়া (৩৫) নামে এক যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তার একটি আঙুল বিচ্ছিন্ন হয়। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ৯টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদাহ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাকন মিয়া উপজেলার বরিশাল ইউনিয়নের দূর্বলাগাড়ী গ্রামের মিরু মণ্ডলের ছেলে। তিনি উপজেলা […]
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনকালে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের সময়, সেনাবাহিনীর সহযোগিতার জন্য সেনাপ্রধানকে […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯০ আসনে প্রার্থী দিয়ে বিএনপি এককভাবে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। বিএনপি জোট পেয়েছে ৫১ দশমিক ১ শতাংশ ভোট। ২২৭ আসনে প্রার্থী দিয়ে জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন জোট পেয়েছে ৩৮ দশমিক ৫ শতাংশ ভোট। তৃতীয় সর্বোচ্চ ৩ দশমিক শূন্য ৫ শতাংশ ভোট পেয়েছে ৩২ […]