কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে মামলায় গ্রেফতার করা হয়েছে তাকে। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম। তিনি বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। তার নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। সেই মামলাতেই […]
সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সিসি ক্যামেরা সম্বলিত ভোটকেন্দ্রের ভিডিও ফুটেজ সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা সকল রিটার্নিং কর্মকর্তাকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এতে বলা হয়েছে, […]
গাজীপুরের জয়দেবপুরে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ কর্মকর্তার নাম মো. হাবিব (৪০)। তিনি গাজীপুর জেলা […]
ভিসা জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। শামা ওবায়েদ বলেন, ভিসা সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সরকার অবগত রয়েছে এবং কীভাবে এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করা যায়, সে বিষয়ে কাজ চলছে। দীর্ঘদিন পর দেশে গণতান্ত্রিক সরকার […]
কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন (২) নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে। […]
ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেছেন নবনিযুক্ত শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও বদলিতে আর কোনো বাণিজ্য হতে দেওয়া হবে […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী একান্ত সচিব-২ পদে নিয়োগ পেয়েছেন আব্দুর রহমান সানি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, আব্দুর রহমান সানিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে […]
দায়িত্ব পেয়ে দ্বিতীয় দিনের মতো অফিস করছেন শিক্ষা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মাঝেই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) কর্মদিবসের প্রথম দিন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিদ্যমান কারিকুলাম পর্যালোচনা […]
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে বৈঠক করবেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ১১টা ৩০ মিনিটে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এর আগে সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তারেক রহমান। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন […]
দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান তিনি। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং যমুনার মেরামতের কাজ শেষ না হওয়ায় কয়েকদিন সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী অফিস করবেন। প্রধানমন্ত্রী ১১টা ৩০ মিনিটে ফ্যামিলি কার্ড বিতরণের কর্ম পরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবেন। এরপর দুপুর ২ […]