ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫ পরিদর্শককে বদলি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরুর স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়। বদলিকৃতরা হলেন- গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. হাফিজুর রহমানকে পরিদর্শক (তদন্ত) আদাবর থানায়, আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেককে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগে, দারুস সালাম থানার […]
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা আলোচনাকে ঘিরে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে পাকিস্তান। এরই অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ইসলামাবাদে মার্কিন এবং ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠক করেছেন। সোমবার ইসলামাবাদের ডিপ্লোম্যাটিক এনক্লেভে মার্কিন দূতাবাসে নাটালি বেকারের সঙ্গে সাক্ষাতকালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আসন্ন দ্বিতীয় দফার আলোচনার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন […]
মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানায় ঢাকার মার্কিন দূতাবাস। সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন। দূতাবাস জানায়, বিশেষ দূত হার্ডার ও রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সমাজকল্যাণ এবং মহিলা […]
পুলিশের ৯৯ শতাংশ সদস্যই সৎ ও দায়িত্বশীল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, অল্প কিছু অনিয়ম যাতে পুরো বাহিনীর ইমেজ ক্ষতিগ্রস্ত না করে, সেজন্য অভ্যন্তরীণ শৃঙ্খলা ও জবাবদিহিতা আরও জোরদার করতে হবে। সোমবার (২০ এপ্রিল) মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সিআইডির দুই দিনব্যাপী ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা (জানুয়ারি–মার্চ ২০২৬)-এর সমাপনী […]
দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা সমাপনীর সবচেয়ে বড় আসর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫১ হাজার ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ […]
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানের সঙ্গে ‘‘আজই’’ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদক মারিয়া বার্টিরোমোকে দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি। বার্টিরোমোর সঙ্গে এই ফোনালাপ ঠিক কখন হয়েছে তা স্পষ্ট নয়। এছাড়া ট্রাম্প কোন সময়ের কথা বুঝিয়েছেন সেটিও তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। ট্রাম্প সতর্ক করে দিয়ে […]
ঢাকাসহ দেশের নয়টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা আরও বিস্তার লাভ করতে পারে। সোমবার (২০ এপ্রিল) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত […]
শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে মোট ৪৩৮ কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ৮টায় নগরীর ১৩নং ওয়ার্ডে আরবান প্রাইমারি হেলথ সেন্টারে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ২০ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ১০ মে পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হবে। […]
রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয় পেয়েছেন বাংলাদেশের মেয়েরা। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আজ তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। । দুই শর বেশি রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে মনে হচ্ছিল হেসেখেলেই জিতবে বাংলাদেশ। কিন্তু শেষ দিকে ১১ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপেও পড়েছিল স্বাগতিকেরা। রাজশাহী বিভাগীয় […]
চট্টগ্রামে গিয়ে হেফাজতে ইসলামের আমির ও ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২০ এপ্রিল) বিকেলে জেলার ফটিকছড়িস্থ জামিয়া ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগরী মাদরাসায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সেখানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও ছিলেন। জানা গেছে, সাক্ষাতে […]