গাজীপুরে পৃথক দুই অভিযানে ৯ লাখ টাকা মূল্যের ৬১ কেজি গাঁজাসহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৫ এপ্রিল) র্যাব-১ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন–টঙ্গীর কেরানির টেকের হারুন শেখ (৫৩) ও সদরের সোনা মিয়া (৪৫)। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে টঙ্গী পূর্ব থানার আমতলী কেরানির টেক মাদক বস্তি থেকে […]
সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আইএমএফের চাপ আছে বলে করি না। আমরা প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছিলাম, এখন উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে। আমার ধারণা জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। মনে রাখা দরকার আমরা জনগণের প্রতিনিধিত্ব করি, জনগণের স্বার্থ রক্ষা করি। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের […]
প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধন প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, সরকার প্রশিক্ষণ ব্যবস্থানে আরও আধুনিক ও ফলাফলমুখী করছে। সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড় তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত দেশ […]
একটি ছোট প্রতিনিধি দলকে নিয়ে শুক্রবার (২৪ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান, সেখানে […]
দেশজুড়ে চলমান মৃদু তাপপ্রবাহের মধ্যেই উত্তরাঞ্চল ও ময়মনসিংহ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। শনিবার (২৫ এপ্রিল) ভোরে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা […]
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সফরে যাচ্ছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকার। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘একটি আঞ্চলিক সফরে অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আজ পাকিস্তানের ইসলামাবাদ, ওমানের মাসকাট এবং রাশিয়ার মস্কো সফরে যাচ্ছেন’। এতে আরও বলা হয়, ‘এই সফরের উদ্দেশ্য হলো দ্বিপাক্ষিক আলোচনা করা […]
রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের দুইপক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। এভাবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যালয় ‘উদ্ধার’ করেছে মহানগর শ্রমিক দল। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায় এই তাণ্ডব চলে। একটি পক্ষে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ […]
১৪৪৭ হিজরির জিলকদ মাসের প্রথম জুমায় (২৪ এপ্রিল) মক্কার পবিত্র মসজিদে হারামে ইমামতি করেন বিশ্ববিখ্যাত কারী ও আলেম শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। তিনি হারামাইনের দীনি প্রেসিডেন্সির প্রধান এবং মসজিদে হারামের ইমাম ও খতিব। জুমার খুতবায় তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় জড়ো হওয়া লাখ লাখ হজযাত্রীকে স্বাগত জানান। তাদের প্রতি জরুরি নির্দেশনা দেন। বায়তুল্লাহর মুসাফিরদের […]
শুরু হয়েছে এসএসসি সমমান পরিক্ষা। এবারে এসএসসি পরিক্ষায় রংপুরে ইতিহাস গড়েছেন তৃতীয় লিঙ্গের ২৮ জন শিক্ষার্থী। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর অধীনে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তারা তৈরি করেছেন এক অনন্য দৃষ্টান্ত। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রটিতে ৯টায় শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ […]
অভ্যন্তরীণ মতবিরোধের জেরে ইরানের পার্লামেন্টের স্পিকার ও ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ বাঘোর গালিবাফ পদত্যাগ করেছেন। শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফার আলোচনায় ইরানের পারমাণবিক বিষয়টি অন্তর্ভুক্ত করার চেষ্টার জন্য গালিবাফকে তিরস্কার করা হয়েছিল এবং পদত্যাগে বাধ্য করা হয়েছে। […]