সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি। শেষবারের মতো আরও ছয় মাস সময় বেধে দিয়েছেন হাইকোর্ট। রোববার (২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। […]
পবিত্র হজ পালনের লক্ষ্যে এখন পর্যন্ত ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন। এই সময়ে দুইজন হজযাত্রীর মৃত্যুও হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। মারা যাওয়া হজযাত্রীরা হলেন— টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। এর মধ্যে টাঙ্গাইলের […]
বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং মালয়েশীয় সরকারের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান পারকেসো-এর যৌথ উদ্যোগে পেনাংয়ের পারকেসো ভবনে উৎসবমুখর পরিবেশে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের চিত্তবিনোদন ও মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) রাতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। […]
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর নেট সম্প্রসারণ ও পাচার হওয়া অর্থ ফেরত এনে অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতে ২১ দফা প্রাক-বাজেট প্রস্তাব দিয়েছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। শনিবার (২৫ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে এই প্রস্তাবনা তুলে ধরেন সংগঠনের প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা। প্রাক-বাজেট আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অর্থ সচিব মো. […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রযুক্তিনির্ভর আধুনিক সমাজ ও রাষ্ট্র গঠনে আইসিটি খাতের সব অংশীজনদের সম্মিলিত মেধা ও চিন্তাশক্তি প্রয়োগ করা জরুরি। শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর বনানী ক্লাবে বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্স (বিআইএসএ) আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার নিরাপত্তা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এ কথা […]
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আজকের তরুণ প্রজন্ম, এমনকি যারা ইউনিফর্ম পরে, তারাও তাদের শিক্ষক কিংবা মন্ত্রীদের বিরুদ্ধে যে কোনো ধরনের অশালীন মন্তব্য করতে দ্বিধা করে না। সেই সঙ্গে শিক্ষার্থীরা ভাইরাল হতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (২৬ এপ্রিল) গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং উদ্ভাবকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত […]
আগামীকাল যশোর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটিই তার প্রথম যশোর সফর।খাল খনন কর্মসূচি, যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধন এবং ঈদগাহ ময়দানে জনসভায় অংশ নেবেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে নানা প্রস্তুতির পাশাপাশি নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন রুপে সাজছে যশোর শহর। বিশেষ করে […]
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নৈশভোজের সময় ‘গুলির’ ঘটনা ঘটেছে। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়াসহ অন্যান্য অতিথিরা অক্ষত আছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি […]
অবশেষে বৃষ্টির ছোঁয়া পেতে পারে ঢাকাবাসী। সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ। দীর্ঘদিনের তীব্র গরমের পর রাজধানী ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ অস্থায়ী ঝড়ো হাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, ফলে তাপমাত্রা এবং গরম আগের তুলনায় কিছুটা কমতে পারে। এদিকে দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ঘণ্টায় […]
চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিতরণে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে অপপ্রচার থেকে সচেতন থাকা জরুরি বলেও মনে করেন তিনি। রোববার সকালে নিজের ফেসবুকে এক পোস্টে একথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র। প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা […]