সরকারি দলের সদস্যদের উদ্দেশ্য করে সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে আমরা যখন কথা বলব, তখন আমাদের (সবার) কথাগুলো যেন দায়িত্বশীল আচরণ হয়। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনের ২১তম দিনে সরকারি দলের এক সংসদ সদস্যের বক্তব্যের পাল্টা জবাব দিতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। তার আগে […]
প্রাথমিক শিক্ষা আগামী দিনে বাংলাদেশকে অনুকরণ করার মতো হয়, বাংলাদেশকে যেন অন্য কাউকে অনুকরণ করতে না হয়, সেই ব্যবস্থা সরকার করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ কথা বলেন। এসময় অধিবেশনে সভাপতিত্ব করেন […]
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, দেশের ১ লাখ ২৮ হাজার ইটিআইএনধারী থেকে হয়তো ৫০ লাখের মতো ব্যক্তি রিটার্ন দেবে। বাকি যারা রিটার্ন দেননি, ই-টিআইএন ডাটাবেজ করে তাদেরকে নোটিশ দেওয়া হবে। রোববার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, […]
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব হাসান। তিনি বলেছেন, গত ১৮ মাসের যে সরকারটি ছিল, তা মূলত আজকের বিরোধীদলীয় নেতৃবৃন্দ তথা জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত সরকার হিসেবে কাজ করেছে। সেই সময়ে যারা ক্ষমতার খুব কাছাকাছি থেকে বিশেষ সুবিধা বা আরামে […]
যমুনা নদীর ওপর যানবাহনের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে সরকার দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২০৩৩ সালের মধ্যে এ সেতু নির্মাণের সুপারিশ পাওয়া গেছে বলে জানান সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে এ তথ্য […]
জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের স্বাস্থ্য প্রতিবেদন ও তদন্তের অগ্রগতি প্রতিবেদন চাওয়া হয়েছে। আগামী ২৬ জুলাই এ দুটি প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ […]
রাজশাহীর দূর্গাপুরের দাওকান্দি ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মারধর করার দায়ে আলেয়া খাতুন হীরা নামে সেই শিক্ষিকাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) দুপুরে মাউশি রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। পরিচালক বলেন, কলেজ জাতীয়করণ হলেও প্রদর্শক আলেয়া খাতুন হীরা এমপিওভুক্তির অধীনেই আছেন। তদন্তের […]
সরকার ২০৪০ সালের মধ্যে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে বিশাল কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের লিখিত প্রশ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। মন্ত্রী জানান, এডিবি […]
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং রেল ভ্রমণ নিরাপদ করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রোববার (২৬ এপ্রিল) সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের […]
সংসদ সদস্যদের (এমপি) জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিলের জন্য ‘সংসদ সদস্য পারিতোষিক ও ভাতাদি সংশোধন বিল-২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে। রোববার (২৬ এপ্রিল) আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করলে সংসদ সদস্যদের কণ্ঠভোটে সেটি পাস হয়। এসময় বিলটি উত্থাপনের উদ্দেশ্য ও কারণ হিসেবে আইনমন্ত্রী বলেন, জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার […]