পদ্মা ব্যারেজ নিয়ে সরকার খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বুধবার (৬ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ নিয়ে আমরা খুব শিগগিরই সিদ্ধান্ত নেব। আগামী একনেকের সভায় এ […]
যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা বিবেচনায় নিয়ে মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। নতুন পরিকল্পনা অনুযায়ী, রাতে মেট্রোরেল চালানোর সময়সীমা আরও ৪০ থেকে ৫০ মিনিট বাড়তে পারে। এ লক্ষ্যে কারিগরি পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে কর্তৃপক্ষ, যা শেষ হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, চলতি মে মাসের শেষদিকে […]
দেশের বন ও পরিবেশ রক্ষায় সরকারের কার্যক্রমগুলো যেন যথাযথভাবে বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করতে জেলা প্রশাসকদের নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আওয়াল মিন্টু। তিনি জানান, পরিবেশগত উদ্যোগগুলো সফল করতে ডিসিদের ওপরই মূল ভরসা রাখছে সরকার। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনের […]
সৌদি আরবে মোছা. নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ […]
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতৃত্বে কে আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইতিমধ্যে লবিং-তদবির শুরু করে দিয়েছেন পদপ্রত্যাশী নেতারা। এবারও নতুন ও পুরোনো নেতাদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি গঠন করা হবে। যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং তৃণমূল নেতাকর্মীদের কাছে যাদের গ্রহণযোগ্যতা রয়েছে, তারাই শীর্ষ পদে অগ্রাধিকার পাবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর […]
নড়াইল জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে তিনি ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌসিফ আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নড়াইলের বর্তমান পুলিশ সুপার আল মামুন শিকদারকে […]
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। মঙ্গলবার (৫ মে) আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই চিঠিতে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের […]
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলতি বছরের জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন। মঙ্গলবার (০৫ মে) সকালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে প্রথম অধিবেশন। অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এর উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান […]
ইরান থেকে আবারো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংযুক্ত আরব আমিরাত। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধবিরতি শুরুর পর আমিরাতে দ্বিতীয় দিনের মতো হামলা ঘটনা এটি। মঙ্গলবার (৫ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক এক্স পোস্টে জানিয়েছে, ‘দেশের বিভিন্ন অংশে শোনা শব্দগুলো আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র […]
পশ্চিমবঙ্গে বিজেপির নতুন মুখ্যমন্ত্রী হবেন কে? তা চূড়ান্ত করতে রাজ্যের নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে করতে যাচ্ছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার কাজে পর্যবেক্ষক করা হয়েছে তাকে। এই কাজের জন্য সহকারী পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিবেশী রাজ্য ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে। মঙ্গলবার (৫ মে) বিজেপির কেন্দ্রীয় দফতর থেকে প্রতাশিত […]