র্যাবকে পুলিশের এলিট ফোর্স হিসেবে পরিচালনার জন্য নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দফতরে র্যাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, আগামীতে র্যাব মানবাধিকার সমুন্নত রেখে কাজ করবে। নাম পরিবর্তন হবে কি না সেটা পরে সিদ্ধান্ত হবে। […]
সব নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সোমবার (১৮ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ। রুলে সরকারকে […]
শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার (১৮ মে) ঢাকা সফররত কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সাঈদ বিন সামিখ আল মাররি সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার কবে চালু হবে-এমন প্রশ্নে আরিফুল হক চৌধুরী বলেন, খুব তাড়াতাড়ি হবে। সিন্ডিকেট নিয়ে […]
বিএনপির প্রতি জনগণের মধ্যে যে আস্থা তৈরি হয়েছে, তাতে ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছেন, কথা বলছেন, বিকৃত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে […]
গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গিয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন তিনি। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে। লন্ডনে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়। ১২ মে […]
হজ করতে বাংলাদেশ থেকে রোরবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী। চলতি বছর এখন পর্যন্ত সৌদি আরবে মোট ১৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। সোমবার (১৮ মে) আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত হজের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো সর্বমোট হজযাত্রীদের মধ্যে সরকারি […]
বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিতে আগামী জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরে নিতে আগ্রহ প্রকাশ করেছে চীন। বেইজিংয়ের প্রস্তাব অনুযায়ী, সফরটি দুই দিনের বেশি হতে পারে। সরকারের দায়িত্বশীল একাধিক কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। সূত্র জানিয়েছে, সফরের দিনক্ষণ এখন চূড়ান্ত হয়নি। তবে প্রাথমিক আলোচনা অনুযায়ী, […]
সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ২৪৯ রান। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের বোর্ডে এখন পর্যন্ত রান জমা হয়েছে ৪ উইকেটে ২০৩। এই সেশনে পাকিস্তানের প্রাপ্তি এক উইকেট আর স্বাগতিকরা সংগ্রহ করেছে ৯৩ রান। মুশফিকুর রহিম ৩৯ ও লিটন দাস […]
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় দিনের সকালটা হয়ে উঠল বাংলাদেশের জন্য লড়াইয়ের এবং প্রত্যাবর্তনের। দ্বিতীয় দিন শেষে ১৫৬ রানের লিড নিয়ে ৭ উইকেট হাতে রেখেছিল টাইগাররা। প্রথম সেশনেই সেই লিডকে প্রায় আড়াইশোর ঘরে নিয়ে গেলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারানোর ধাক্কা সামলে দুজনের অবিচ্ছিন্ন ৮৮ রানের জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে […]
চট্টগ্রামে জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি মোছা নিয়ে এনসিপি ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রাতভর উত্তেজনার পর নগরের জিইসি মোড় থেকে দেওয়ান হাট পর্যন্ত জনসমাবেশ ও মিছিল-মিটিং ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সোমবার (১৮ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষর করা এক গণবিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এ তথ্য […]