প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) কর্তৃপক্ষ। রোববার দুপুরে (২৪ মে) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন […]
পিরোজপুরের মঠবাড়িয়ায় দুই ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) উপজেলার ধানীসাফা ও টিকিকাটা ইউনিয়নে এ দুই হত্যার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ২নম্বর ধানীসাফা ইউনিয়নের বাসিন্দা ইউসুফ শরীফকে (৩৫) নিজ বাড়িতে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার […]
দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধে তদন্ত চলছে কিনা প্রত্যক্ষ ধারণা নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে আমার ব্যক্তিগত কোনো ধারণা নেই। কোনো তদন্ত চলছে কিনা, তা তদন্ত সংস্থার দায়িত্বপ্রাপ্তরা বলতে পারবেন। এ নিয়ে আমার প্রত্যক্ষ কোনো ধারণা নেই। রোববার (২৪ মে) দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে […]
জাতীয় সংসদে সৌরশক্তি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) সকালে জাতীয় সংসদের ছাদে এই সৌরশক্তি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রের প্রতীক জাতীয় সংসদে এই সৌরশক্তি কার্যক্রমের সূচনা প্রমাণ করে যে […]
রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় আজ রোববার আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে। রোববার (২৪ মে) দুপুরে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রামিসার ঘটনায় চার্জশিট আজই। বিশেষ এই আদালতে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করা হবে। যদিও আদালতের বিষয় এটি। আশা করছি মাননীয় […]
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকা থেকে চারটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শামীম আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ কঙ্কালগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২১ মে) কায়েতটুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিমুদ্দিন রোড এলাকা থেকে শামীমকে দুইটি মানুষের কঙ্কালসহ গ্রেফতারের পর গত দুইদিন বিভিন্ন জায়গায় […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান যুগে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগ সম্ভব নয়। এ ব্যাপারে পরিষ্কার ধারণা এবং আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। রোববার (২৪ মে) সকালে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের ইনফরমেশন ইকো-সিস্টেম বোঝা প্রয়োজন। যে সেবা জাতিকে দেওয়া […]
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদুল আজহা উপলক্ষে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বড় কোনো বিপর্যয়ের শঙ্কা নেই। তিনি বলেছেন, কিছু ট্রেন সামান্য বিলম্বিত হলেও সার্বিকভাবে রেল যোগাযোগ স্বস্তিদায়ক অবস্থায় আছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়ায় এবারের ঈদযাত্রা নিরাপদ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। রোববার (২৪ মে) ঢাকা রেলওয়ে […]
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা খাবার স্কুলে মজুত করে রাখার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, প্রতিদিনের খাবার প্রতিদিনই শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে হবে। খাবারের মান, সরবরাহ বা বিতরণে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রোববার […]
কক্সবাজার জেলা জজ আদালতে মামলায় হাজিরা দিতে আসা লোকদের উপর প্রতিপক্ষের গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তের গুলিতে দুইজন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটকে করে পুলিশ দেয়া হয়েছে। রবিবার সকাল ১১ টার দিকে কক্সবাজার জজ আদালত চত্বরে আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে। মহিউদ্দিন ও রণি নামে দুইজন […]