প্রযুক্তির উৎকর্ষের এই যুগে যখন বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর জয়গান চলছে, ঠিক তখনই ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর কোম্পানি। উৎপাদন ও গুণগত মান নিয়ন্ত্রণে মানুষের পরিবর্তে ব্যাপকভাবে এআই ব্যবহারের ফলে প্রতিষ্ঠানটি বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে গত তিন বছরে ৩৫০-এরও বেশি অভিজ্ঞ ও […]
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১১৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে […]
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১৫০ জন অবসরপ্রাপ্ত, অপসারণকৃত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্তকৃত কর্মকর্তার পুনর্বাসন, ভূতাপেক্ষ পদোন্নতি এবং বকেয়া আর্থিক সুবিধা অনুমোদনের সাম্প্রতিক সরকারি সিদ্ধান্ত কেবল একটি প্রশাসনিক কার্যক্রম নয়; এর রয়েছে গভীর নীতিগত ও প্রাতিষ্ঠানিক তাৎপর্য। এই উদ্যোগের মাধ্যমে অতীতে গৃহীত বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্তগুলোর পুনর্বিবেচনা করে ন্যায়বিচার নিশ্চিত করার রাষ্ট্রীয় প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন […]
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশের হস্তক্ষেপ চীন মেনে নেবে না। বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে এবং এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, নিজেদের সামর্থ্যের মধ্যে থেকে বাংলাদেশকে সহায়তা […]
চলতি মাস জুলাইয়ের জন্য ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) […]
কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎশ্চিকো এবং রাজধানীর সামরিক প্রশাসনের প্রধান কর্মকর্তা তাইমুর টিকাচেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামেপোস্ট করা পৃথক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। তাইমুর তার টেলিগ্রামবার্তায় বলেছেন, বুধবার(২জুলাই)কিয়েভ এবং তার আশপাশের কমপক্ষে ৩৬টি এলকায় ইউএভি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছ রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বুধবার রাতের হামলার তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা […]
পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে মাটি অপসারণের ফলে রেললাইন বা সেতুর কাঠামোর কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার আলীগঞ্জ এলাকায় পদ্মা রেলসেতুর ভায়াডাক্টের নিচে চলমান ডিমোবিলাইজেশন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা […]
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত তানজিন ইসলাম বাগেরহাট সদর উপজেলার সুন্দঘোনা গ্রামের শেখ সুলতান মাহমুদের ছেলে। তানজিল ইসলাম রাজ বাগমারা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাজ খুব দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি উল্টে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যা হাসপাতালে […]
এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। ২ জুলাই (বৃহস্পতিবার) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল […]
স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমি ভাবছি, […]