বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সাদিক কায়েম জুলাই গণঅভ্যুত্থানকালে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন। পরে তিনি এ সংগঠনের প্রার্থী […]
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা করেছেন দেশের সমতল এলাকায় বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নেতারা তাদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, সমতলের আদিবাসী অনগ্রসর জনগোষ্ঠীর জন্য জাতীয় কনভেনশন, […]
ধর্মকে কেন্দ্র করে বিভাজনের রাজনীতি নয়, বরং সব ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে উন্নত বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমাদের এমন একটি রাষ্ট্র গড়ে তুলতে হবে, যেখানে কেউ ধর্মের নামে বিশেষ সুবিধা নিতে না পারে।সবাই যেন সমান মর্যাদা নিয়ে বসবাস করতে পারে।’ বৃহস্পতিবার (১৬ […]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক আবদুল্লাহ আল জাহিদ অবসরে গেছেন। এর আগে দুদকের পরিচালক মো. মোজাহার আলী সর্দার এবং উপপরিচালক সিরাজুল ইসলামও অবসরে যান। বৃহস্পতিবার (১৬ জুলাই) আনুষ্ঠানিকভাবে মহাপরিচালক আবদুল্লাহ আল জাহিদকে বিদায় জানিয়েছেন দুদক। এ সময় দুদক সচিব আবদুর খালেদসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। , এর আগে দুদক পরিচালক মো. মোজাহার আলী সর্দার […]
কানাডায় বসবাসরত বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য বড় ধরনের একটি দুঃসংবাদ দিয়েছে দেশটির সরকার। অভিবাসীদের বাবা-মা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় আনার জনপ্রিয় স্পন্সরশিপ কর্মসূচি ‘প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস’ (পিজিপি) প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) কানাডার অভিবাসন দপ্তর ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কঠোর সিদ্ধান্তের […]
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক বেতন-ভাতা এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সংবাদপত্র ও গণমাধ্যম শিল্পের উদ্যোক্তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করে রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দিতে হবে। তাহলেই সাংবাদিকরা নিরাপদ কর্মপরিবেশে স্বাধীনভাবে মেধা, সৃজনশীলতা ও পেশাগত দক্ষতার বিকাশ ঘটাতে পারবেন। […]
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-চার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) বাইবা জারিনা এবং জার্মানির চার্জ […]
দেশে সাম্প্রতিক অতিবৃষ্টি, উজান থেকে আসা পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ৭টি জেলায় নিহত বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাকবলিত জেলাগুলোতে ইতিমধ্যে ১২ লাখের বেশি মানুষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, দেশের […]
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কিছু শিক্ষার্থীর আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা আন্দোলন করছে তাদের মধ্যে অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক […]
এক সময় গতি, ড্রিবলিং আর বিস্ফোরক আক্রমণে প্রতিপক্ষকে বিধ্বস্ত করতেন লিওনেল মেসি। কিন্তু ৩৯ বছর বয়সে এসে তিনি আর সেই আগের মেসি নন; তবু এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ফুটবলারদের একজন। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক যেন প্রমাণ করে দিয়েছেন, ফুটবলে আধিপত্য ধরে রাখতে সবসময় দ্রুত দৌড়ানোর প্রয়োজন হয় না; প্রয়োজন অসাধারণ মস্তিষ্ক, সঠিক সিদ্ধান্ত এবং নিখুঁত […]