দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এজন্য সফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংবিধান অনুযায়ী, স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন রাষ্ট্রপতি। সূত্র জানায়, রাষ্ট্রপতিকে পদত্যাগ করার জন্য বিএনপির হাইকমান্ড থেকে সম্প্রতি অনুরোধ করা […]
মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে আসিয়ানের সদস্য দেশগুলোর সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বৃহস্পতিবার (২৩ জুলাই) ম্যানিলায় ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরাম-এআরএফ মন্ত্রী পর্যায়ের বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা […]
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। দেশের কোনো গ্রামের বাসিন্দা যেন চিকিৎসার অভাবে প্রাণ না হারায় এবং কোনো অন্তঃসত্ত্বা মা বা নবজাতক যেন প্রয়োজনীয় চিকিৎসার অভাবে জীবন না হারায়, এমন মানবিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস […]
নৌপরিবহন খাতে সেবার মান বৃদ্ধি, রাজস্ব আহরণ সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বিআইডব্লিউটিএ-এর কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ রাজিব আহসান। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিআইডব্লিউটিএ-এর প্রধান কার্যালয়ের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘কর্তৃপক্ষের রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়ন’ শীর্ষক […]
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণের জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য […]
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সরকারের লক্ষ্য শুধু মেধাবী শিক্ষার্থী তৈরি করা নয়, তাদের মেধার উৎকর্ষ নিশ্চিত করা। বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে বাংলাদেশকে আঞ্চলিক উচ্চশিক্ষার গন্তব্যে পরিণত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তি, একাডেমিক সহযোগিতা এবং আন্তর্জাতিকীকরণে একটি সমন্বিত জাতীয় নীতিমালা প্রণয়ন […]
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের গোপন ফোনালাপের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো কোনো নির্দিষ্ট খবর পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। চলতি বছরের মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরে থাকা অবস্থায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ […]
মহাসড়কে ডাকাতি প্রতিরোধ, যানজট নিরসন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী মাসে বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে হাইওয়ে পুলিশ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজি) ফারুক আহমেদ। বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় রাজধানীর উত্তরায় হাইওয়ে পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ (জুন-২০২৬) পর্যালোচনা […]
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক থাকতে বলেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ইদানিং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির […]
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনে উত্তপ্ত ভারতের রাজধানী দিল্লি। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের অন্যান্য শহরেও। এবার পশ্চিমবঙ্গের কলকাতায় মিছিলের আয়োজন করতে চাইছে সিজেপি। আগামী শুক্রবার(২৪জুলাই) কর্মসূচির আয়োজন করার অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে ইমেইল করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার। ১৯ জুলাই ও ২১ জুলাই কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) ও যুগ্ম কমিশনারকে (অপরাধ […]