অস্কারজয়ী আইরিশ সংগীতশিল্পী গ্লেন হ্যানসার্ড মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। বুধবার ভোরে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দুর্ঘটনার পর তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। হ্যানসার্ডের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এটিসি ম্যানেজমেন্ট এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আইরিশ পুলিশের তথ্য অনুযায়ী, ডাবলিনের পশ্চিমাঞ্চলে একটি মোটরসাইকেলের একক দুর্ঘটনায় পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তি নিহত হন। স্থানীয় সময় ভোর […]
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে আইনগত সহায়তা নিয়ে ব্র্যাক ও ব্লাস্টের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। শেখ হাসিনা আবারও আগামী ডিসেম্বরে […]
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও অর্থসমৃদ্ধ টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আবারও গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকি প্রকাশিত ২০২৬ সালের ‘আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি’ অনুযায়ী, চলতি বছরে আইপিএলের ব্যবসায়িক মূল্য ১১ শতাংশের বেশি বেড়ে দাঁড়িয়েছে ২০.৬ বিলিয়ন মার্কিন ডলারে। প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের একক ব্র্যান্ড ভ্যালুও ১০.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪.৩ বিলিয়ন […]
অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় থাকা বৈভব সূর্যবংশীর কাঁধে এবার উঠল নতুন দায়িত্ব। মাত্র ১৫ বছর বয়সেই দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই বাঁহাতি ওপেনার। পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে। তার ডেপুটি হিসেবে থাকবেন বৈভব সূর্যবংশী। দলে আরও জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ শামি, মুকেশ কুমার, […]
বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট পরিচালনার জন্য ‘ফিফা ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ (FFE) নামে একটি নতুন কোম্পানি গঠন করে তার ২০ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে ফিফা। প্রায় ২ হাজার কোটি ডলার মূল্যায়নের এই প্রস্তাব বাস্তবায়িত হলে বিশ্ব ফুটবলের ১২২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো সংস্থায় বেসরকারি মালিকানা যুক্ত হতে যাচ্ছে। আর এই […]
সব প্রস্তুতি ও প্রয়োজনীয় অনুমোদন থাকা সত্ত্বেও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ঢাকা কনসার্টটি আবারও স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। পূর্বঘোষিত সময় অনুযায়ী গত ২৬ জুন ঢাকায় পারফর্ম করার কথা ছিল অনুপম রায়ের। তবে শেষ মুহূর্তে তা স্থগিত করে আগামী ১ আগস্ট ‘ওয়ান ট্রু সাউন্ড […]
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুই এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর থেকে কারখানাগুলোতে গ্যাসের সরবরাহ ৪০ শতাংশের নিচে নামার কথা বলছেন কারখানার উদ্যোক্তারা। এতে উৎপাদন সক্ষমতাও ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে যাওয়ার কথা বলছেন তারা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, অর্থনীতির ‘লাইফলাইন’ কারখানায় এখন সংকট দেখা দিয়েছে। এই খাতকে আগে অগ্রাধিকার দিতে […]
সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে আরো দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জানান, খিলগাঁও থানা এবং মুগদা থানার হত্যাচেষ্টা […]
রাজধানীর চারপাশের খালগুলো আমাদের দৈনন্দিন জীবনের রক্তনালীর মতো হলেও দখল ও দূষণের কারণে এগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে এ কর্মসূচির সুফল পেতে সারাদেশের খালগুলোর মধ্যকার আন্তঃসংযোগ একান্ত অপরিহার্য। বুধবার (২৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে […]
টানা প্রায় ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় (ইস্টার্ন টাইম) অনুযায়ী রাত ৮টার (বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৬টা) দিকে শুরু হয়েছে অভিযান। হামলা শুরুর পর মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম থেকে দেওয়া এক বার্তায় বলা হয়েছে, “আগের দিন (বুধবার) মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের […]