তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; তাদের দক্ষতা, জ্ঞান ও মেধাকে জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে […]
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ম্যাকাইয়ে দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ম্যাকাইয়ে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার (২০ আগস্ট) […]
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ফাইনালে আলবিসেলেস্তেদের নিষ্প্রভ পারফরম্যান্সের পর লিওনেল মেসির একটি ড্রেসিংরুম ভিডিওসহ নানা ঘটনা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’। এবার সেই জল্পনা নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বুধবার (১৯ আগস্ট) বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি […]
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন)’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ৫ জন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। পদের বিবরণ পদের নাম: সহকারী পরিচালক (এক্স ক্যাডার-আইন) পদসংখ্যা: ৫ বেতন স্কেল: গ্রেড-৯ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা […]
দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে ফয়সালা হলো কে হবেন দেশের রাষ্ট্রপতি। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় দুপুর ২টায় এবং শেষ হয় বিকেল ৫টায়। নির্বাচনে প্রার্থী ছিলেন দুইজন— বিএনপি মনোনীত […]
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। তবে তাৎক্ষণিক এই নির্বাচনের কত ভোট কাস্ট হয়েছে তা জানা যায়নি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন দল বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের […]
রাজশাহী মহানগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ও ছাড়পত্রবিহীন কসমেটিকস বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে নগরীর নিউ মার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘কুইন্স পার্ক’ ও ‘কেসি বাজার’ নামের দুটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের […]
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত শেষ হয়নি এখনো। ফলে পুনঃতদন্তের প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে […]
এলএনজি সরবরাহে নতুন করে ধাক্কা লাগায় দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে বিদ্যুৎ উৎপাদনে। বুধবার (১৯ আগস্ট) বেলা ৩টার দিকে এলএনজি কার্গোর মজুত শেষ হয়ে যাওয়ায় কক্সবাজারের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এর পর থেকেই বিদ্যুৎ উৎপাদনে চাপ বাড়তে থাকে এবং […]
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭২ জন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপতর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে […]