সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার পর শুক্রবার (১২ জুন) বিকালে হঠাৎ করেই রাজধানীর আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি, যা অনেক…
১২ ঘণ্টার মধ্যে কোরবানির পশুবর্জ্য অপসারণের আগাম ঘোষণার বাস্তবায়ন করতে পারেনি রাজধানীর দুই সিটি করপোরেশন। ২৪ ঘণ্টা পরও রাজধানীর যেখানে সেখানে কোরবানির পশুর বর্জ্য পড়ে আছে। প্রধান সড়কগুলোর অবস্থা তুলনামূলক ভাল হলেও অলিগলির অবস্থা খারাপ। ঈদের দিনের বর্জ্যই রয়ে গেছে বিভিন্ন স্থানে। এছাড়া আজ শুক্রবারও রাজধানীতে পশু কোরবানি করছেন অনেকে। আজ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে […]
রাজধানীর নর্দার নতুন বাজার এলাকায় ইসলাম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙ্গে বিপরীত লেনের আকাশ পরিবহণের বাসে ধাক্কায় চারজন নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছেন। হতাহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার […]
ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময় জোট করার জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খাঁনের পা ধরতে বাকি রেখেছিলেন বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন রাশেদ খাঁন। রাশেদ খাঁন বলেন, […]
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৬ মে) এক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা জানান। বিবৃতিটি বিএনপির সহ দফতর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষর করে গণমাধ্যমে পাঠানো হয়। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশসহ দুনিয়াজুড়ে মুসলমানদের আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের […]
গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর কাউন্সিল হওয়ার রেওয়াজ রয়েছে। তবে জাতীয় ও আন্তর্জাতিক নানা সীমাবদ্ধতায় নির্দিষ্ট সময়ে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। সর্বশেষ ষষ্ঠ কাউন্সিল হয়েছে ২০১৬ সালের ১৯ মার্চ। এবারে সপ্তমবারের মতো কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন দল বিএনপি। দলীয় সূত্র জানায়, কাউন্সিলকে ঘিরে ইতোমধ্যে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাপক তোড়জোড় চলছে। নতুন […]
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এদিন […]
নানা জল্পনা-কল্পনা মধ্য দিয়ে গিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতি সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন। বুধবার (৬ মে) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে নবনির্বাচিত এ সংসদ-সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের […]
রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগে থেকেই জামায়াত কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ এপ্রিল) বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে একটি রাজনৈতিক পক্ষ ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। […]
‘ভুয়া ও বানোয়াট’ স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় জিডি করতে যাওয়া ছাত্রশিবিরের কর্মীর ওপর হামলা ও ডাকসুর একাধিক নেতা এবং সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তারা বলেন, পরিকল্পিতভাবে ভুয়া ফটোকার্ড […]
দেশে লোডশেডিং হচ্ছে, গ্রামে ভয়াবহ লোডশেডিং হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রীকে বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সংকট মোকাবিলায় বড় ধরনের ড্রাইভ দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা […]
প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার প্রতিকার চেয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতার বিষয়ে […]
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, চট্টগ্রামসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না। তার অভিযোগ, পরিকল্পিতভাবে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে উল্টো দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। বুধবার (২২ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মিছিল পরবর্তী সভায় ছাত্রদল সেক্রেটারি এই মন্তব্য করেন। এর আগে […]