সকালে বিদ্যালয়ে যাবে শিশু, গায়ে থাকবে নতুন পোশাক, পায়ে জুতা, কাঁধে ব্যাগ। শ্রেণিকক্ষে পাঠদান হবে আধুনিক প্রযুক্তিতে। শিক্ষকের হাতে থাকবে ট্যাব, বিদ্যালয়ে মিলবে বিনামূল্যের তারবিহীন…
জলবায়ু পরিবর্তনের আঘাত সবচেয়ে বেশি, অথচ দায় সবচেয়ে কম—এমন দেশগুলোই আবার ঋণের বোঝায় জর্জরিত। এই বৈশ্বিক বৈপরীত্যের অবসান চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের আনতালিয়ায় কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দাঁড়িয়ে তাঁর স্পষ্ট বার্তা, জলবায়ু-ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশকে আর ঋণ নয়, দিতে হবে অনুদান। শুধু অর্থ নয়, চাই আধুনিক প্রযুক্তি, অভিযোজনের নিশ্চয়তা এবং জ্বালানি রূপান্তরে ন্যায্য সুযোগ। বিশ্বনেতাদের সামনে […]
অনলাইনে সংবাদ প্রকাশের সুযোগ বাড়ছে, বাড়ছে নিউজ পোর্টালের সংখ্যাও। কিন্তু সংখ্যার এই বিস্তারের সঙ্গে সংবাদমান, পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতার সমানতালে অগ্রগতি হচ্ছে কি না, সেই প্রশ্ন সামনে এনেছে সরকার। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড নিশ্চিত করতে দক্ষ ও পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। […]
দেশের গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিকগুলোর নাম পরিবর্তন করে ‘প্রাইমারি হেলথ সেন্টার’ (পিএইচসি) করার প্রস্তাব করা হয়েছে। তবে নাম বদলালেও বিদ্যমান কমিউনিটি ক্লিনিকগুলো বিলুপ্ত হবে না। বরং এসব কেন্দ্রের অবকাঠামো, সেবার পরিধি ও জনবল কাঠামোয় পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন ব্যবস্থায় গ্রামীণ মানুষের […]
রাজধানীতে মাসের শুরু মানেই বাড়িভাড়ার চিন্তা। বেতন হাতে পাওয়ার আগেই কত টাকা বাড়িওয়ালার হাতে যাবে, সেই হিসাব কষতে হয় হাজারো পরিবারকে। এরপর বাজার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য খরচ। সবকিছু মিটিয়ে মাস শেষ করার লড়াই এমনিতেই কঠিন। এর মধ্যে নতুন করে বাড়িভাড়া বৃদ্ধির নোটিশ যেন সাধারণ মানুষের সংসারে আরেক দফা চাপের বার্তা। কারও ভাড়া […]
সরকারি গুদামে চাল ও গমের মজুত ২১ লাখ টন ছাড়িয়েছে। গত কয়েক বছরের তুলনায় খাদ্যশস্যের এই মজুত বেশ সন্তোষজনক। অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। পরিবারের মাসিক ব্যয়ের বড় অংশ চলে যাচ্ছে খাবার কিনতে। এমন পরিস্থিতিতে সরকারি খাদ্যভান্ডারকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। ওএমএস ও টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে […]
তুরস্কের আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরুর প্রাক্কালে দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠককে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু […]
স্বাস্থ্যসেবা কতটা মানুষের কাছে পৌঁছাল, আর নারীর হাতে কতটা অর্থনৈতিক ক্ষমতা এলো—জনকল্যাণের এই দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নকে সামনে রেখেই মঙ্গলবার (১০ নভেম্বর) দুটি পৃথক কর্মসূচিতে বক্তব্য ও আলোচনায় অংশ নিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। একদিকে স্বাস্থ্যসেবার পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দেওয়ার প্রত্যয় […]
বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রকাশনা, প্রচার-প্রচারণাও নিষিদ্ধ। ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে গণমাধ্যমকে এ বিধিনিষেধ বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের […]
একটি মিথ্যা তথ্য মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে কোটি মানুষের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমের এই শক্তিকে কাজে লাগিয়ে যেমন ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব, তেমনি অপতথ্য, অসত্য তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার মাধ্যমে তৈরি হতে পারে বিভ্রান্তি। বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় এখন প্রয়োজন সচেতন, দক্ষ ও তথ্য যাচাইয়ে পারদর্শী একটি তরুণ প্রজন্ম। এ লড়াইয়ে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে […]
এক এলাকায় মানুষ নিখোঁজ, অন্য এলাকায় পড়ে আছে তাঁরই অজ্ঞাতপরিচয় মরদেহ। স্বজনেরা থানায় থানায় ঘুরছেন, খুঁজছেন প্রিয়জনকে। অথচ তাঁদের অজান্তেই হয়তো কোথাও পড়ে আছে সেই মানুষটির শেষ ঠিকানা। এমন অসহায় বাস্তবতায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং পরিচয়হীন মরদেহ শনাক্তে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। এখন থেকে দেশের যেকোনো স্থানে উদ্ধার হওয়া অজ্ঞাতপরিচয় মরদেহের তথ্য স্বয়ংক্রিয়ভাবে […]
সরকারি সেবা এখন হাতের মুঠোয়—এমন প্রতিশ্রুতি নিয়েই দেশজুড়ে চালু হয়েছে ডিজিটাল সেবা কার্যক্রম। ভূমি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন, কর, রেলওয়ে কিংবা বিআরটিএ—গুরুত্বপূর্ণ প্রায় সব নাগরিক সেবাই যুক্ত হয়েছে অনলাইন ব্যবস্থায়। দেশের ৩৬ হাজারের বেশি সরকারি দপ্তরও এসেছে ডিজিটাল সেবার আওতায়। উদ্দেশ্য ছিল, সেবার জন্য আর সরকারি অফিসের বারান্দায় ঘুরতে হবে না, দিতে হবে না […]
রাজনীতির মাঠে মতবিরোধ, পাল্টাপাল্টি অবস্থান ও দূরত্ব—তবু একটি প্রশ্নে এক বিন্দুতে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেটি শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর ডিসেম্বরকেন্দ্রিক ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-জল্পনা চললেও তিন দলই বলছে, তার ফিরে আসার বাস্তব সম্ভাবনা নেই। তবে ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য সাংগঠনিক তৎপরতা, নাশকতা কিংবা […]