বাংলাদেশে চলমান পোশাকশ্রমিকদের বিক্ষোভের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশে বিভিন্ন ঘটনাপ্রবাহের ওপর নজর রাখছে নয়াদিল্লি। একই সঙ্গে…
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্রেটিক পার্টি। এতে ওয়াশিংটনের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। আগামী দুই বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নে বাধা তৈরি করতে পারবেন বিরোধী ডেমোক্র্যাটরা। একই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি ও তদন্তের সুযোগও বাড়বে তাঁদের। নির্বাচনের সর্বশেষ ফলাফলে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে জয় পেয়েছেন […]
স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগ করেছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। এক বছরেরও কম সময়ের ব্যবধানে দুটি বড় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দায়িত্বে থাকা নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই মন্ত্রী। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনের কংগ্রেসে দেওয়া ভাষণে […]
ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও বিস্তৃত হওয়া এবং অঞ্চলটি থেকে দীর্ঘ সময় তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সোমবারের (২ নভেম্বর) বড় দরপতনের পর মঙ্গলবার (৩ নভেম্বর) তেলের দাম বাড়লেও ঊর্ধ্বগতির পরিমাণ ছিল সীমিত। মঙ্গলবার (৩ […]
রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান হলে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপের ১০টি দেশ। এ লক্ষ্যে পোল্যান্ডে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে প্রায় ২ হাজার ৮০০ সেনা। আগামী ৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এ মহড়া। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাজ্য ও ফ্রান্স এ তথ্য জানিয়েছে। খবর ইউরো নিউজের। ‘কোয়ালিৎসজা’ নামের এ সামরিক […]
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী ১০ ও ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় আলোচনা আয়োজন করতে যাচ্ছে ওয়াশিংটন। আলোচনায় যুদ্ধ বন্ধের পাশাপাশি যুদ্ধ-পরবর্তী নিরাপত্তা ও মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাবে। সোমবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ […]
দক্ষিণ কোরিয়ার সরকারি ও বেসরকারি খাতের সাইবার নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে শক্তিশালী কেন্দ্রীয় সংস্থা গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। সাইবার হামলার ঝুঁকি মোকাবিলা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরকারি সেবা সুরক্ষিত রাখতে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে লি জে মিয়ং বলেন, দক্ষিণ কোরিয়ার বর্তমান সাইবার নিরাপত্তাব্যবস্থা […]
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়ায় ডাকযোগে পাঠানো প্রায় ২০ হাজার ব্যালট আলাদা করে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এতে নির্বাচনের ঠিক আগে বড় ধরনের ধাক্কা খেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। এর আগেই ক্যালিফোর্নিয়ার এসব ব্যালট নিয়ে আইনি লড়াই শুরু হয়। ট্রাম্প […]
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাস। তিন দশকের বেশি সময় ধরে অঙ্গরাজ্যটিতে রাজনৈতিকভাবে কোণঠাসা ডেমোক্র্যাটরা। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে সেই চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ৩৭ বছর বয়সী ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস টালারিকোকে ঘিরে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা। তাঁর হাত ধরে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাসের […]
অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের দেশ ছাড়ার প্রবণতা কমাতে নতুন এক উদ্যোগ নিয়েছে ভুটান। দেশটিতে গড়ে তোলা হচ্ছে ‘মাইন্ডফুলনেস’ নগর। এরই অংশ হিসেবে এক দিনে ১০৮টি বৌদ্ধ স্তূপ নির্মাণে অংশ নিয়েছেন হাজার হাজার স্বেচ্ছাসেবী। ব্যতিক্রমী এই উদ্যোগে অংশ নিয়েছেন দেশটির বিপুলসংখ্যক মানুষ। রোববার ( ১ নভেম্বর ) ভারতের সীমান্তসংলগ্ন গেলেফু মাইন্ডফুলনেস সিটির নির্ধারিত এলাকায় […]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। নতুন করে দেশটির দুটি বড় তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এতে অন্তত একটি শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। রুশ কর্মকর্তাদের দাবি, শুক্রবার (৩০ অক্টোবর) থেকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা আবারও জোরদার হয়েছে। সর্বশেষ রোববার (১ নভেম্বর) রাতে […]
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আলোচনার প্রস্তাব দিয়ে ইরানে চিঠি পাঠিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে তেহরান। তবে আলোচনার প্রস্তাব এলেও যুক্তরাষ্ট্রের নতুন করে হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না দেশটি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্টের পাঠানো চিঠি পর্যালোচনা করেছে তেহরান। একই […]
শিক্ষায় বিনিয়োগ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করে জার্মানির ৩০টির বেশি শহরে বিক্ষোভ করেছেন তরুণেরা। শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু সুরক্ষা এবং মৌলিক অধিকার রক্ষার দাবিও জানিয়েছেন তাঁরা। শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে এ কর্মসূচি পালিত হয়। তবে ইউরোপের কয়েকটি দেশের সাম্প্রতিক বিক্ষোভের মতো জার্মানির কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেনি। […]