খেলা

এশিয়ান গেমসের উদ্বোধনে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে অংশ নেবেন।

এ ছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে তার। পাশাপাশি এশিয়ান গেমস ও বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন সেনাপ্রধান।

সফরে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের বিভিন্ন বিষয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ হবে বলে আশা করা হচ্ছে।

চার দিনের সফর শেষে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরবেন।

সন্ধানী বার্তা/এসএ


সম্পর্কিত খবর