বিনোদন

‘অভিনয়ের গুরু আমার মামুনুর রশীদ ভাই’—গুরু পূর্ণিমায় চঞ্চলের শ্রদ্ধা

গুরু পূর্ণিমা উপলক্ষে নিজের অভিনয়জীবনের গুরু বরেণ্য অভিনেতা, নাট্যকার ও পরিচালক মামুনুর রশীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে চঞ্চল চৌধুরী লেখেন, “পিতা গুরু, মাতা গুরু, গুরু বোন, ভাই…. শিক্ষা গুরু, দীক্ষা গুরু, গুরুর অভাব নাই। প্রতি পদেই গুরু থাকেন, চিনে নিতে হয়। সৃষ্টিকর্তা মহান গুরু, তারে ছাড়া নয়।”

পোস্টের শেষাংশে তিনি নিজের অভিনয়জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে স্মরণ করে লেখেন, “পেশার গুরু, নেশার গুরু—গুরু থাকাই চাই। অভিনয়ের গুরু আমার মামুনুর রশীদ ভাই। সব গুরুকে গুরু পূর্ণিমার বিনম্র শ্রদ্ধা।”

পোস্টটির সঙ্গে মামুনুর রশীদের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন চঞ্চল। তার এই শ্রদ্ধাবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীদের প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্যে গুরু-শিষ্যের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেছেন।

বাংলাদেশের নাট্যাঙ্গনের অন্যতম প্রথিতযশা ব্যক্তিত্ব মামুনুর রশীদের প্রতি গুরু পূর্ণিমার দিনে চঞ্চল চৌধুরীর এমন সম্মান প্রদর্শন সাংস্কৃতিক অঙ্গনেও ইতিবাচক সাড়া ফেলেছে।

সন্ধ্যানী বার্তা/এসএ 


সম্পর্কিত খবর