খেলা

১৫ বছরেই সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী

অল্প বয়সেই একের পর এক রেকর্ড গড়ে আলোচনায় থাকা বৈভব সূর্যবংশীর কাঁধে এবার উঠল নতুন দায়িত্ব। মাত্র ১৫ বছর বয়সেই দলীপ ট্রফিতে পূর্বাঞ্চল দলের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।

পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষানকে। তার ডেপুটি হিসেবে থাকবেন বৈভব সূর্যবংশী। দলে আরও জায়গা পেয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ শামি, মুকেশ কুমার, অভিমন্যু ঈশ্বরণ ও শাহবাজ আহমেদের মতো পরিচিত মুখ।

তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করেও পূর্বাঞ্চল দলে জায়গা হয়নি বাংলার আকাশ দীপ ও অভিষেক পোড়েলের।

আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজে প্রত্যাশা পূরণ করতে না পারলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণভাবে ঘুরে দাঁড়ান বৈভব। তিন ম্যাচে দুটি অর্ধশতকসহ ১৫১ রান করে সিরিজসেরার পুরস্কার জেতেন তিনি। এর মাধ্যমে টি-টোয়েন্টি সিরিজে সর্বকনিষ্ঠ সিরিজসেরা হওয়ার কীর্তিও গড়েন এই তরুণ ব্যাটার।

ঈশান কিষান (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মোহাম্মদ শামি, মুকেশ কুমার, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, দীনেশ দাস ও অভিজিৎ সরকার।

সন্ধানী বার্তা/এসএ

 


সম্পর্কিত খবর