ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ ‘শেষের দিকে’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষের দিকে এগিয়ে যাচ্ছে।
সাংবাদিকরা ইরানের পক্ষ থেকে কোনো বার্তা পেয়েছেন কি না জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলে দাবি করেন তিনি।
ট্রাম্পের এ বক্তব্যকে দীর্ঘ প্রায় সাত মাসের সংঘাত অবসানে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়নি।
সূত্র: আল-জাজিরা ও গালফ নিউজ
সন্ধানী বার্তা/এমএসআইপি