
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে মামলা দায়ের করা হয়েছে ৫৮টি।
মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগের ৪৩ জন, লালবাগ বিভাগের ৩৩ জন, ওয়ারী বিভাগের ৭১ জন, মতিঝিল বিভাগের ৫৬ জন, তেজগাঁও বিভাগের ৫০ জন, মিরপুর বিভাগের ১২৪ জন, গুলশান বিভাগের ৫৫ জন, উত্তরা বিভাগের ৪৮ জন, গোয়েন্দা বিভাগ কৃর্তৃক ৩ জন এবং সিটিটিসি কর্তৃক একজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার, নগদ ২ হাজার ৫০০ টাকা, পাঁচটি ককটেল সাদৃশ্য বস্তু, ছয় কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬৯৫৬ পিস ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) জব্দ করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সন্ধানী বার্তা/জেএন/এমএসআইপি





