জাতীয়

রেলকর্মী বিতুল মিঞার মৃত্যুতে ডিজির শোক

বাংলাদেশ রেলওয়ের বামনডাঙ্গা ০৭ নম্বর গ্যাং এর ওয়েম্যান বিতুল মিঞার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক শোকবার্তায় তিনি জানান বিতুল মিঞা কর্মজীবনে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মস্থলে তিনি সকলের সঙ্গে সৎ ভাব বজায় রেখে দায়িত্ব পালন করেছেন।

তিনি বাংলাদেশ রেলওয়ের একজন নিবেদিত কর্মী ছিলেন। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ রেলওয়ে একজন কর্মনিষ্ঠ কর্মী হারালো।

প্রসঙ্গত, পঞ্চগড় থেকে সান্তাহারের উদ্দেশ্য ছেড়ে আসা ৭৬৮ (দোলনচাঁপা এক্সপ্রেস) ট্রেনটি গতকাল বৃহস্পতিবার (০৬ আগস্ট) বেলা পৌনে একটায় পীরগাছা স্টেশন ছেড়ে প্লাটফর্ম অতিক্রম করাকালে বিতুল মিঞা রানওভার হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর।

এম/এএইচ


সম্পর্কিত খবর